কুড়িগ্রামে পেট্রোল পাম্পকে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

কুড়িগ্রামে পেট্রোল পাম্পকে জরিমানা

  • রবিবার, ৭ আগস্ট, ২০২২

Manual2 Ad Code

মো. বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর :: কুড়িগ্রাম সদরে তেলের পরিমাপে কারচুপি করায় সোনামণি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

Manual2 Ad Code

৭ আগস্ট (রবিবার) দুপুরের দিকে ওই পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে এ দন্ডাদেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে রবিবার দুপুরে সোনামণি ফিলিং স্টেশনে অভিযান চালাই। অভিযানকালে সোনামণি ফিলিং স্টেশনে পরিমাপে কারচুপি পাওয়া যায়। প্রতি ৫ লিটারে ২৬০ মিলিলিটার করে কম পেট্রোল দিচ্ছিল পাম্পটি। পরিমাপে কারচুপির অপরাধে পাম্পের মালিক আবুল কালাম আজাদকে প্রশাসনিক ব্যবস্থায় ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

তিনি আরো বলেন,এসময় কুড়িগ্রামের আরও কয়েকটি পাম্পে অভিযান পরিচালনা করে তেলের পরিমাপ সঠিক পাওয়া গেয়েছে।

Manual8 Ad Code

এ অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক মোঃ নাসির উদ্দীন ও সদর থানা পুলিশ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!