জুড়ীতে অধ্যক্ষ ফখর উদ্দিন ও অধ্যাপক সেলিনা বেগমকে সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

জুড়ীতে অধ্যক্ষ ফখর উদ্দিন ও অধ্যাপক সেলিনা বেগমকে সংবর্ধনা

  • সোমবার, ৮ আগস্ট, ২০২২

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক জুড়ী ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ফখর উদ্দিন আহমদ ও সহকারী অধ্যাপক সেলিনা বেগম দম্পতি কে সংবর্ধনা দিয়েছে জুড়ী প্রেসক্লাব ও জুড়ী রিপোর্টার্স ইউনিটি। সোমবার (৮ আগস্ট) বিকেলে জেলা পরিষদ ডাক বাংলো মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।

জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় ও জুড়ী রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা। এ সময় স্বাগত বক্তব্য দেন জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম।

Manual7 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, উপজেলা পল্লী ইউনিয়ন অফিসার তপন চন্দ্র সূত্রধর, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফখর উদ্দিন, দৈনিক প্রথম আলো প্রতিনিধি ও জুড়ী প্রেসক্লাবের সিনিয়র সদস্য কল্যাণ প্রসুন চম্পু, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রিয় কমিটির সহ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রিন্স, বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের সাবেক ডিজিএম মুজিবুর রহমান, জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি এমএম সামছুল ইসলাম, এবিএম নুরুল হক, হারিস মোহাম্মদ, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইকবাল খান, ইউপি সদস্য মনিরুল ইসলাম, আবুল কাশেম।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হেকিম ইমন, ব্যবসায়ী সাইদুল ইসলাম, কামরুল ইসলাম, শিক্ষক জয়ন্ত রুদ্র পাল, ওসমান আহমদ, এম লাল মিয়া, মিজানুর রহমান পলাশ, প্রবাসী সুহেল আহমদ, সাইফুল ইসলাম, ইসলাম উদ্দিন।

Manual4 Ad Code

এছাড়াও এ সময় জুড়ী রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান খান, জুড়ী রিপোর্টার্স ইউনিটির মাইকেল নমরু, খোরশেদ আলম, মাহমুদ হাসান, আব্দুল হামিদ, আদনান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, এই শিক্ষক দম্পতি জুড়ীর শিক্ষা বিস্তারে ব্যাপক কাজ করেছেন। যার কারণে প্রবাস থেকে দেশে আসার পরেও জুড়ীর মানুষ তাদের ভুলেনি। আজকের এই সংবর্ধনা তাঁদের প্রাপ্য ছিল। এই শিক্ষক দম্পতি শিক্ষার যে বীজ বপন করেছিলেন তার ফল বর্তমান পাচ্ছেন উপজেলাবাসী। গুণীজনকে সম্মান জানিয়ে যারা এই আয়োজন করেছেন তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

সংবর্ধিত ফখর উদ্দিন আহমদ ও সেলিনা বেগম বলেন, জুড়ী কলেজের শুরু থেকে আমরা শিক্ষা বিস্তারে কাজ করেছি। আমাদের অনেক শিক্ষার্থী দেশে বিদেশে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, এটাই আমাদের সাফল্য এবং গর্বের বিষয়। আমরা সংক্ষিপ্ত সফরে দেশে এসেছি কিন্তু কখনো কল্পনা করিনি আমাদের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এভাবে আমাদের সম্মান দেবে। আমরা আবেগে আপ্লুত, কৃতজ্ঞ সকলের কাছে। জুড়ী প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি আজ এক ব্যতিক্রমী আয়োজন করল। যা আমাদের স্মৃতিতে আজীবন অম্লান হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!