ফুলবাড়ীতে ডাক্তার কর্তৃক শিক্ষক লাঞ্ছিত, প্রতিবাদে মানববন্ধন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

ফুলবাড়ীতে ডাক্তার কর্তৃক শিক্ষক লাঞ্ছিত, প্রতিবাদে মানববন্ধন 

  • বুধবার, ১০ আগস্ট, ২০২২

Manual5 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলিমুল্লাহকে লাঞ্ছিত করার প্রতিবাদে ডাক্তার আনোয়ার হোসেনের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
বুধবার(১০ আগস্ট)  বিকাল ৫ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা গেইটে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলিমুল্লাহকে লাঞ্ছিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডাক্তার আনোয়ার হোসেনের অপসারণের দাবিতে মানববন্ধন করেন ফুলবাড়ী উপজেলা  প্রাথমিক শিক্ষক সমিতি।
জানা যায়, গত ৭ আগস্ট দিবাগত রাত ৩ টায় দক্ষিণ কুটিচন্দ্রখানা জেলে পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলিমুল্লাহকে অসুস্থ অবস্থায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসলে জরুরী বিভাগে ডাক্তার না থাকায় ওয়ার্ড বয় ২য় তলায় ডাক্তারকে দেখাতে বলে।
ওয়ার্ড বয়ের কথা মতো ২য় তলায় নিয়ে গেলে দ্বায়িত্বরত  চিকিৎসক সহকারি সার্জন ডাক্তার আনোয়ার হোসেনের কাছে নিয়ে যায়, রুগী দেখে  তিনি প্রচন্ড রেগে যান এবং রাগান্বিত ভাবে বলেন, কার অনুমোতিতে রুগীকে এখানে নিয়ে এসেছো।
এখনি এখান থেকে বেরিয়ে যান বলে তিনি তার রুমে গিয়ে বসেন। এদিকে রুগী পেটের ব্যথায় হাসপাতালের মেঝেতে গড়াগড়ি করছিলো।
রোগী তার পরিচয় দিলে তিনি ক্ষেপে যান। এক পর্যায়ে রোগীকে তিনি বাহির করে দেন, আমি আবারও আমার পরিচয় দিলাম, আমি অনুরোধ করছি, আপনি আমার চিকিৎসা করেন, আমি খুবই অসুস্থ।
তিনি আবারো আমাকে অকথ্য ভাষায় গালাগালি দেয়, তখন আমার সাথে আসা আশরাফুল আলম বুলবুল ও ইউপি সদস্য একরামুল হক হাসপাতাল থেকে নিয়ে এসে পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেন।
এর আগেও সহকারি সার্জন ডাক্তার আনোয়ার হোসেন ফুলবাড়ী উপজেলার স্থানীয় বাসিন্দা বলে পরিচয় দিয়ে অনেককে অপমান করেছেন।
বক্তব্যে উঠে আসে স্থানীয় ডাক্তার বলে যা খুশি তাই করবে এটা মেনে নেওয়ার মতো নয়।
ডাক্তার সহকারি সার্জন আনোয়ার হোসেনের অপসারণ চেয়ে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন,নজরুল ইসলাম পশ্চিম কুটিচন্দ্রখানা সরঃ প্রাথমিক বিদ্যালয়,কৃষ্ণ রঞ্জন নওদাবস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের, রেদোয়ানুর রহমান রেজা প্রধান শিক্ষক(ভারঃ) নগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,মিজানুর রহমান প্রধান শিক্ষক মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুক্তা শেখ প্রধান শিক্ষক পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,গোলাম মোস্তফা সাধাঃ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ফুলবাড়ী শাখা,কুড়িগ্রাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews