কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের বহুতল ভবন উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ কুলাউড়ায় পরকিয়ার জেরে  মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক কমলগঞ্জে ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই : ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা

কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের বহুতল ভবন উদ্বোধন

  • বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

Manual8 Ad Code

মো. বুলবুল ইসলাম,কুড়িগ্রাম সদর :: কুড়িগ্রামে তিন তলা বিশিষ্ট জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুতল নতুন ভবন উদ্বোধন করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।

Manual4 Ad Code

১১ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে  কুড়িগ্রাম পুরাতন স্টেশন এলাকায় অবস্থিত জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।

Manual4 Ad Code

অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান, সাংসদ পুত্র হাফেজ আবু সুফিয়ান পাভেল, সদর এলজিইডির প্রকৌশলী রিশাদ জামান, সহকারী প্রকৌশলী আতিয়ার রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কার্নিজ ফাতেমা প্রমূখ।

Manual8 Ad Code

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি পনির উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন-এই প্রতিষ্ঠান আমার বাবার গড়া। এলাকার ছেলে-মেয়েদের শিক্ষিত করতে তিনি পুরাতন শহরে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। শিক্ষা ক্ষেত্রে তার ব্যাপক অবদান রয়েছে।

Manual7 Ad Code

সন্তানদের শিক্ষিত হিসেবে গড়ে তুলতে মা যেমন ভূমিকা রাখে তেমনি বিদ্যালয়ের শিক্ষকগণও একই ভূমিকা রাখেন।  প্রতিটি মাকে তার সন্তানকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। তাহলে জাতি শিক্ষিত হবে।  দেশ উন্নত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!