কুলাউড়ায় জাতীয় শোক দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

কুলাউড়ায় জাতীয় শোক দিবস পালিত

  • সোমবার, ১৫ আগস্ট, ২০২২

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচি হাতে নেয়।

কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শোকর‌্যালী, আলোচনা সভা ও মিলাদ মাহফিল। দুপুর ১২টায় কুলাউড়া শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন- সাবেক এমপি মো. আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.স.ম কামরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, সহসভাপতি শফিউল আলম শফি, অধ্যাপক সিএম জয়নাল আবেদীন ও কামাল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে, অধ্যক্ষ আব্দুল কাদির ও অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মমদুদ হোসেন ও বদরুল ইসলাম বদর, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোছাদ্দিক আহমদ নোমান, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মন্নান ও শরীফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মখদ্দছ আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, শ্রমিকলীগের আহবায়ক আতাউর রহমান চৌধুরী ছোহেল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক মিফতা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ ও সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।

Manual1 Ad Code

বক্তারা বলেন, ‘ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি শিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছিলেন। কিন্তু ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর বিপথগামী একদল ঘাতকের হাতে নৃশংসভাবে প্রাণ হারান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এমন ভয়াবহ হত্যার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। শুধু তাই নয়, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে দেশ ও জাতিকে বিপথগামী করার অপপ্রয়াস চালানো হয়। হত্যাকারীদের বিচার থেকে রেহাই দিয়ে জারি করা হয় কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ। সেই অধ্যাদেশ বাতিলের পর দেরিতে হলেও বিচারকাজ সম্পন্ন হয়েছে। কয়েকজনের মৃত্যুদ- কার্যকর হয়েছে। অন্যরা বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছে। বক্তারা পলাতক খুনিদের দেশে এনে তাদের শাস্তি কার্যকর করতে এবং শোকের মাসকে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

Manual4 Ad Code

সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন কুলাউড়া রেলওয়ে জামে মসজিদের খতিব ও ইমাম মাও. আবু আইয়ুব আনসারী ও থানা জামে মসজিদের ইমাম হাফিজ ক্বারী মাও. মো. আব্দুছ ছালাম। পরে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!