বড়লেখায় জলমহালে বিষপ্রয়োগ ভেসে উঠছে মরা মাছ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় জলমহালে বিষপ্রয়োগ ভেসে উঠছে মরা মাছ

  • রবিবার, ২১ আগস্ট, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় পূর্ব-শত্রুতার জেরে ইজারাকৃত একটি সরকারি জলমহালে প্রতিপক্ষের লোকজনের বিষ প্রয়োগে অন্তত ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এব্যাপারে ভুক্তভোগী ইজারাদার সমিতির সভাপতি ফখরুল ইসলাম রোববার দুপুরে ইউএনও’র নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।

Manual2 Ad Code

অভিযোগ ও সরেজমিনে জানা গেছে, উপজেলার চরিয়া শ্রীধরপুর মৌজায় অবস্থিত ‘চারুয়া মেধা বিল’ ১৪৩১ বাংলা পর্যন্ত ৬ বছরের জন্য ইজারা নিয়েছে কান্দিগ্রাম মৎস্যজীবি সমবায় সমিতি। লীজ গ্রহণের পর ইজাদার সমিতি এ জলমহালে মাছের পোনা অবমুক্ত, সংরক্ষণ ও রক্ষনাবেক্ষণ করছে। জলমহালে তাদের ফেলা পোনা মাছ ইতিমধ্যে কয়েক লাখ টাকার হয়ে গেছে। তারা সুষ্ঠুভাবে মৎস্য আহরণ ও সংরক্ষণ করিলে বিলের পেছনের ‘কামারী খাল’ জলমহাল ইজারা নিতে ব্যর্থ প্রতিদ্ব›দ্বী তিনটি মৎস্যজীবি সমবায় সমিতির লোকজন বিভিন্নভাবে বিলের ক্ষতিসাধনে লিপ্ত থাকে। শুক্রবার বিকেল থেকে ‘চারুয়া মেধা বিলে’র ইজাদাররা পানির ওপর বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠতে দেখেন। গত দুই দিনে অন্তত ৫ লাখ টাকার মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। পানি যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তারা ধারণা করেন বিলের টেন্ডার নিয়ে মনোমালিন্য থাকায় প্রতিপক্ষ সমিতির লোকজন বিলে বিষপ্রয়োগ করেছে।

Manual6 Ad Code

কান্দিগ্রাম মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মো. ফখরুল ইসলাম জানান, বিলটি তার সমিতি ৬ বছরের জন্য লীজ নিয়ে ধারদেনা করে ৮-১০ লাখ টাকা বিনিয়োগ করেছে। ইতিমধ্যে মাছ বেশ বড়ও হয়েছে। কিন্তু দুর্বৃত্তরা বিষপ্রয়োগ করে অন্তত ৫ লাখ টাকার মাছ নিধন করেছে। এতে তাদের পথে বসার উপক্রম। তার দাবী ইজারা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিদ্ব›দ্বী তিনটি সমিতির লোকজন এ নির্মম কাজটি করেছে। এব্যাপারে তিনি ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

Manual8 Ad Code

অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী রোববার বিকেলে জানান, জরুরী ভিত্তিতে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য তিনি উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসানকে নির্দেশ দিয়েছেন। প্রতিবেদন পাওয়ার পর এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!