সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে বন্যার্ত মানুষের পাশে বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী জমির অভাবে কমলগঞ্জে আটকে আছে পাবলিক টয়লেট ও ১ কোটি ২০ লাখ টাকার এফএসটিপি প্রকল্প কুড়িগ্রামে ৩ দিনব্যাপী মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও ক্রেষ্ট প্রদান ছাতকে ট্যালেন্টপুল বৃত্তি পেলেন নাবিদুর রহমান তালুকদার রবিরবাজার পূবালী ব্যাংকে ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করণে মতবিনিময় সভা জলবায়ু পরিবর্তন আমাদের ভবিষ্যৎ ধ্বংস করছে কমলগঞ্জে বন্যার্তদের পাশে মুজিবুর রহমান চৌধুরী এমপি কুলাউড়ায়  জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রাতের আঁধারে  দু’শতাধিক গাছ কাটার অভিযোগ বড়লেখায় ট্রাকের ধাক্কায় ভাঙ্গল খুঁটি, ৮০ হাজার গ্রাহকের ১৩ ঘন্টা ভোগান্তি

সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ

  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে এক নিরীহ পরবিারের  জমি দখল ও হুমকি-ধামকির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে কুলাউড়া পৌর শহরের এক রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাজীপুর ইউনিয়নের চক রনচাপ গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের ছেলে রাশেদ খান।
 অভিযুক্ত ওই আওযামী লীগ নেতার নাম বিধান দত্ত। তিনি হাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
সংবাদ সম্মেলনে নিরীহ  ভুক্তভোগী রাশেদ খান অভিযোগ করে লিখিত বক্তব্যে বলেন, আমাদের চকরনচাপ গ্রামের এক পাশে একটি বটগাছ রয়েছে। যেখানে হিন্দু ধর্মের লোকেরা মাঝে মাঝে পূজা করেন। ওই স্থানে যাতায়াতের জন্য অতীতে কোনো সময় কোন রাস্তা ছিল না। স্থানীয় লোকজন ক্ষেতের জমি ব্যবহার করে সেখানে যেতেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান দত্ত ওই পূজার স্থানে যাতায়াতের জন্য আমার পরিবারের জায়গার ওপর দিয়ে একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নেন। রাস্তা নির্মাণের বিনিমিয়ে বিধান দও আমার মৌরসী সম্পত্তি থেকে দুই হাত জমি ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। বিনিময়ে তিনি অন্যস্থান থেকে দুই শতক জমি দলিল করে দিবেন প্রতিশ্রুতি দেন।
তবে বিষয়টি গোপন রাখার জন্য বলেন। এমনকি বিষয়টি যদি জানাজানি হয় তাহলে অন্য জায়গার মালিককেও দুই শতক করে জমি দেওয়া লাগবে বলে তিনি জানান। তাই বিষয়টি আমরা গোপন রেখে ছিলাম। এলাকার শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতির কথা বিবেচনা করে সরল বিশ্বাসে আমাদের জমি থেকে দুই হাত জমি রাস্তার জন্য নেওয়া হয়। বিগত প্রায় ৩ বছর ধরে ইউপি সদস্য বিধান দত্ত প্রতিশ্রুতি অনুযায়ী সেই দুই শতক জমি বুঝিয়ে দেননি।
 বিষয়টি নিয়ে একাধিকবার তাঁর সাথে যোগাযোগ করা হলেও তিনি সমাধান না করায় সম্প্রতি আমি রাস্তার জন্য দেওয়া নিজস্ব জমির অংশটুকু চাষ করার উপযোগী করি। এছাড়া উক্ত রাস্তার পাশে ৫৬ এসএ রেকর্ডীয় জমি খাল খননের ন্যায় একটি পতিত জমি রয়েছে কিন্তু দুঃখের বিষয় সেই জমিতে করার জন্য কোনো উদ্যোগ গ্রহন করেননি। রাস্তার বিষয় নিয়ে বিধান দত্ত তার নিজস্ব লোক দিয়ে আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। যার কারণে আমি মানসিকভাবে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় গত ১৬ জুন নিরাপত্তা চেয়ে ইউপি সদস্য বিধান দত্তসহ তার সহযোগী ১০ জনের বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করি।
 সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাশেদের ফুফা আব্দুল বশির, সৈয়দ মঈন উদ্দিন, ফুফাতো ভাই আব্দুল্লাহ মাছুম প্রমুখ।
Manual5 Ad Code

অভিযোগ প্রসঙ্গে হাজীপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিধান দত্ত বলেন, আমার এই এলাকায় সনাতন ধর্মের লোকদের বসবাস বেশি। ওই এলাকায় কালাচাঁদ নামে প্রাচীনতম একটি দেবালয় রয়েছে। সেখানে নিয়মিত অনেক ধর্মীয় অনুষ্ঠানাদি হয়। সেই দেবালয়ে যাওয়ার জন্য স্থানীয় অনেক পরিবার রাস্তার জন্য জমি দিয়েছে তন্মধ্যে রাশেদের পরিবার অন্যতম। সনাতন ধর্মসহ স্থানীয় এলাকার লোকদের স্বার্থে আমি রাস্তাটি তৈরি করে দিয়েছি। সম্প্রতি রাস্তাটি কেটে ফেলার কারণে গত কয়েকদিন থেকে সনাতন ধর্মের লোকজন তা ব্যবহার করতে পারছে না।  রাস্তার বিষয় নিয়ে রাশেদকে হুমকি দেয়ার কোন প্রশ্নই আসে না।

Manual6 Ad Code

থানায় অভিযোগের ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ  শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, রাশেদ খানের লিখিত অভিযোগ পেয়েছি। কদন্তক্রমে এ ব্যাপারে আইনানুগ ক্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!