বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ

  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual3 Ad Code

বড়লেখা সীমান্তে বুধবার মধ্যরাতে মো. আলী হুসেন (৩২) নামে এক ভারতীয় মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি। সে ভারতের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার দক্ষিণ কেউটি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। এসময় বিজিবি তার কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র, ট্যাক্স পেমেন্ট কার্ড ও আধার কার্ড উদ্ধার করেছে। রাতেই বিজিবি তাকে থানায় সোপর্দ করেছে।

Manual3 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার) সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার বিওসিটিলা বিওপি এলাকায় ভারতীয় মাদক চোরাকারবারির অবৈধ অনুপ্রবেশের গোপন সংবাদে বিজিবি বিশেষ অভিযান চালায়। অভিযানকালে সীমান্ত পিলার ১৩৮৯/এম হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবকু- এলাকা থেকে মো. আলী হুসেন (৩২) নামক ভারতীয় মাদক চোরাকারবারিকে আটক করে বিজিবি। পরে তল্লাশি চালিয়ে তার নিটক থেকে ভারতীয় পরিচয়পত্র, ট্যাক্স পেমেন্ট কার্ড ও আধার কার্ড উদ্ধার পরবর্তী জব্দ করেছে। জিজ্ঞাসাবাদে সে সীমান্ত চোরাকারবারে জড়িত বলে বিজিবির কাছে স্বীকার করে। সে আরো বলেছে, মোবাইল ফোনের ডিসপ্লে-সংক্রান্ত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আতাউর রহমান বৃহস্পতিবার সকালে জানান, আটক ব্যক্তি ভারতীয় নাগরিক এবং সীমান্ত চোরাকারবারি। বিজিবির কাছে সে স্বীকার করেছে মাদক ব্যবসা ও মোবাইল ফোনের ডিসপ্লে-সংক্রান্ত ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশে অনুপ্রবেশ করে। রাতেই তাকে বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।

Manual5 Ad Code

ওসি মো. মনিরুজ্জামান খান জানান, বিজিবির সোপর্দ করা আসামিকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!