বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের

  • শনিবার, ২০ জুন, ২০২৬

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

বড়লেখার ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার বণিক সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মেসার্স আদনান বিল্ডিং মেটারিয়েলস এর স্বত্বাধিকারী ফখরুল ইসলাম পারুল। শনিবার (২০ জুন) বিকেলে পৌর শহরের ইয়াম্মী রেস্টুরেন্টে বড়লেখা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

Manual2 Ad Code

মতবিনিময় সভায় ফখরুল ইসলাম পারুল বলেন, দীর্ঘদিন ধরে তিনি হাজীগঞ্জ বাজারে ব্যবসা করে আসছেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে দেশে ফিরেছেন। দেশে ফেরার পর বাজারের ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে আসন্ন হাজীগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ব্যাপারে ব্যাপক উৎসাহ ও সমর্থন পেয়েছেন। তাদের অনুরোধ ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

Manual7 Ad Code

এসময় তিনি ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচন হয়নি। ফলে বাজারের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান হচ্ছে না। নির্বাচিত হলে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে বাজারের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেবেন। এছাড়া ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা, বাজারের অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলাকে অগ্রাধিকার দেবেন। ব্যক্তিগত স্বার্থ নয়, ব্যবসায়ীদের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করবেন।

Manual7 Ad Code

সভায় উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ ফখরুল ইসলাম পারুলের প্রার্থীতা ঘোষণাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন হক ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. নাজমুল হক, সমছু ব্রাদার্সের মো. জুনেদ আহমদ এবং এ আলী ট্রেডার্সের মো. নূর-এ আলম কামরান। এসময় তারা বলেন, ফখরুল ইসলাম পারুল বড়লেখার একজন পরিচ্ছন্ন, সৎ ও সুপরিচিত ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। তিনি একজন শিক্ষানুরাগিও। তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি বাজারের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন। এ লক্ষ্যে তাকে বিজয়ী করতে ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

মতবিনিময় সভায় বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সহসভাপতি খলিলুর রহমান ও ইকবাল হোসেন স্বপন, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, দপ্তর সম্পাদক এ.জে লাভলু, সদস্য মস্তফা উদ্দিন, আজাদ বাহার জামালি, হানিফ পারভেজ, সিরাজুল ইসলাম রিপন, আশফাক আহমদ, ফয়ছল মাহমুদ ও রেদওয়ান আহমদ রুম্মান প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!