জুড়ীতে চাউল ও সারের দোকানে ভোক্তা অধিদপ্তরের ১৫ হাজার টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

জুড়ীতে চাউল ও সারের দোকানে ভোক্তা অধিদপ্তরের ১৫ হাজার টাকা জরিমানা

  • রবিবার, ২৮ আগস্ট, ২০২২

Manual3 Ad Code

 জুড়ি প্রতিনিধি :: চাউল ও সারসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় রোববার (২৮ আগস্ট) মৌলভীবাজারের জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজার, কলেজ রোড, ষ্টেশন রোডসহ বিভিন্ন জায়গায় মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

Manual8 Ad Code

তদারকি অভিযানে অতিরিক্ত দামে সার বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বীজ বিক্রয় করা, সঠিক ভাবে ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কলেজ রোডে অবস্থিত মেসার্স মিতালী ষ্টোর এন্ড বীজ ঘরকে ৭ হাজার টাকা, ষ্টেশন রোডে অবস্থিত মেসার্স মদিনা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। এছাড়াও অতিরিক্ত দামে চাউল বিক্রয় করা ক্রয় ও বিক্রয় ভাউচার সঠিকভাবে সংরক্ষণ না করার দায়ে ভবানীগঞ্জ বাজারে অবস্থিত মেসার্স রুসমত আলম চাউলের আড়ৎকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন বলেন, সার ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা সঠিকভাবে দৃশ্যমান স্থানে প্রদর্শন পূর্বক সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়। ন্যায্য দামে পণ্য দ্রব্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!