কুলাউড়ায় স্টেডিয়াম বরাদ্ধের জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

কুলাউড়ায় স্টেডিয়াম বরাদ্ধের জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদন

  • মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

Manual3 Ad Code

আবদুল আহাদ ::

Manual2 Ad Code

শিক্ষা, সংস্কৃতি আর খেলাধুলায় উর্বর একটি স্থান কুলাউড়া উপজেলা। দেশের বিভিন্ন উপজেলায় ছোট-বড় স্টেডিয়াম থাকলেও উর্বরতার তীর্থস্থান এ উপজেলায় এখনও কোন স্টেডিয়াম স্থাপিত হয়নি। স্টেডিয়ামতো দূরের কথা মানসম্মত কোন খেলার মাঠই নেই এখানে। তাই উপজেলার সকল ক্রীড়া সংগঠন ও খেলোয়াড়দের পক্ষ থেকে কুলাউড়ায় একটি স্টেডিয়াম বরাদ্ধের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর আবেদন করা হয়েছে।

Manual4 Ad Code

সোমবার ৩ আগস্ট রাতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু’র হাতে প্রধানমন্ত্রী বরাবর আবেদনের কপিটি হস্তান্তর করেন কুলাউড়ার বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। এসময় প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু কুলাউড়াবাসীর প্রাণের দাবী মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পেশ করবেন এবং তা বাস্তবায়নে নিজ অবস্থান থেকে কুলাউড়ার সন্তান হিসেবে সর্বাত্মক সহায়তা করবেন বলে উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন।

Manual1 Ad Code

আবেদন হস্তান্তর করাকালে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর কুলাউড়া উপজেলা শাখার সভাপতি মাসুদ হোসাইন, কুলাউড়া সিপিএর সহ-সভাপতি রবিউল আউয়াল মিন্টু, ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর কুলাউড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাওছার হোসেইন, সবুজ সংঘ বাদশাগঞ্জবাজার এর সভাপতি জায়েদুর রহমান, মীরশংকর ক্রীড়া চক্রর সহ-সভাপতি জাকির হোসাইন, অধিনায়ক সাজ্জাদ হোসাইন শাহীন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!