জুড়ীতে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি অনুমোদন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

জুড়ীতে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি অনুমোদন

  • মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সমন্বয়ে গঠিত অরাজনৈতিক জাতীয় সামাজিক সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের (টিডব্লিউএ) জুড়ী উপজেলা কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। ১ সেপ্টেম্বর ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের (টিডব্লিউএ) কেন্দ্রীয় চেয়ারম্যান জুয়েল আরেং এমপির নির্দেশক্রমে কমিটির অনুমোদন দিয়েছেন সেক্রেটারি জেনারেল যোহন সাংমা।

উপজেলার ফুলতলা ইউপির ফুলতলা এলবিনটিলা খাসি পুঞ্জিতে গত ৩০ জুলাই কমিটি গঠনের সভা অনুষ্ঠিত হয়। টিডব্লিউএ এর সিলেট বিভাগীয় জ্যেষ্ঠ নেতা ডানেশ সাংমার সভাপতিত্বে সর্বসম্মতিতে মাইকেল নংরুমকে চেয়ারম্যান, ওয়ানমন লংডঃকে জেনারেল সেক্রেটারি, গফেস মুন্ডাকে সাংগঠনিক সম্পাদক ও আমরুশ সাংমাকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্যবিশিষ্ট জুড়ী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।

Manual1 Ad Code

কমিটির অন্যরা হলেন- ভাইস চেয়ারম্যান অনিল জয় ডিখার, এন্টনি পাটুয়াট, এসপারলেস পঃলং, জয়েন্ট সেক্রেটারি বিষ্ণু তেলী, সহ-জয়েন্ট সেক্রেটারি সুদিপ্ত ঘাগরা, সহ-কোষাধ্যক্ষ রিলিং রূপসী, সহ-সাংগঠনিক সম্পাদক মেসিনা লামিন, প্রচার সম্পাদক ডিলাং ইয়াংইয়ুং, সহ-প্রচার সম্পাদক ভারত কুর্মি, শিক্ষা বিষয়ক সম্পাদক কর্ণ টুডু, ক্রীড়া সম্পাদক উপেন ভূমিজ, সাংস্কৃতিক সম্পাদক সুমিতা হাসদা, মহিলা বিষয়ক সম্পাদক বাসস্তী কুর্মী, দপ্তর সম্পাদক পনতি নকরেক, সদস্য মিন্টু রেমা, কালিপ্রসাদ সাঁওতাল, মুজিব সাংমা।

Manual2 Ad Code

এদিকে সোমবার দুপুরে জুড়ী ইউএনও সোনিয়া সুলতানার সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। বিভিন্ন সম্প্রদায়ের সমন্বয়ে এরকম একটি কমিটি গঠন করায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে ইউএনও বলেন, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নসহ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

Manual7 Ad Code

বিকেলে জুড়ী মডেল একাডেমির সভাকক্ষে নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মাইকেল নংরুমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগীয় জ্যেষ্ঠ নেতা দানেশ সাংমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টিডব্লিউএ সিলেট সদর উপজেলা শাখার উপদেষ্টা এলিয়াস নকরেক, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, সহ-সভাপতি হারিস মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews