চিকিৎসা পরামর্শ নিতে হাসপাতালে পররাষ্ট্রমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

চিকিৎসা পরামর্শ নিতে হাসপাতালে পররাষ্ট্রমন্ত্রী

  • মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

Manual7 Ad Code

এইবেলা অনলাইন ডেস্ক:: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের উচ্চরক্তচাপ ও ভার্টিগোজনিত (ঝিমুনি) সমস্যা বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়ে চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন। ফলোআপ চিকিৎসা নিতে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) হাসপাতালে যান তিনি।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন চারদিনের সফরে ভারতে আছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গতকাল (সোমবার) বাংলাদেশ সরকারপ্রধান ভারতে যান। এ সফরে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের যাওয়ার কথা ছিল। তবে অসুস্থতার কারণে তিনি সফরে অংশ নেননি বলে জানানো হয়।

বিএসএমএমইউ সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকাল ৯টায় কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহমানের চেম্বারে যান। হার্ট ফেইলিওর বিভাগের প্রধান অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমেদ এবং এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. আবুল হাসনাত এ সময় উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

পররাষ্ট্রমন্ত্রীর রোগব্যাধি নিয়ে বোর্ড মিটিং হয়। পাশাপাশি চিকিৎসকরা মন্ত্রীর বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন। এ সময় চিকিৎসকের পরামর্শে মন্ত্রীর ইকোকার্ডিওগ্রাম এবং রক্ত পরীক্ষা করা হয়। আগামীকাল (বুধবার) এসব পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে।

Manual8 Ad Code

পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. শেখ ফয়েজ আহমেদ বলেন, গত রোববার রাত ৮টার দিকে পররাষ্ট্রমন্ত্রী অসুস্থবোধ করলে তাকে দেখতে যাই। ওই সময় তার রক্তচাপ কিছুটা অস্বাভাবিক ছিল এবং তার ভার্টিগো হচ্ছিল। তার ডায়াবেটিসের সমস্যাও আছে। তিনি ভ্রমণ করার মতো অবস্থায় ছিলেন না।

Manual3 Ad Code

এর আগে গত মার্চে তুরস্ক থেকে ঢাকায় আসার পথে পররাষ্ট্রমন্ত্রী একই সমস্যার কারণে বিমানে অজ্ঞান হয়ে যান বলে জানান শেখ ফয়েজ আহমেদ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!