বড়লেখায় যুব নেতৃত্ব ও আইটি বিষয়ক প্রশিক্ষণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় যুব নেতৃত্ব ও আইটি বিষয়ক প্রশিক্ষণ

  • শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা উপজেলার সাত নং খাসিয়া পুঞ্জির ‘মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প’ বিডি ৪০১ এর উপকারভোগী কিশোর-যুবাদের তথ্য ও প্রযুক্তি (আইটি) ক্যারিয়ার বিষয়ক সেমিনার ও যুবাদের নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শুক্রবার প্রকল্প কার্যালয়ে দিনব্যাপি পৃথকভাবে অনুষ্ঠিত সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় প্রকল্পের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Manual1 Ad Code

‘যুব নেতৃত্বে এগিয়ে যাবে সমাজ’ এ প্রতিপাদ্যকে মুল সুর ধরে যুবাদের নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন সাবেক শিক্ষক ও দৈনিক যুগান্তরের বড়লেখা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব।

অপরদিকে তথ্য ও প্রযুক্তি (আইটি) ক্যারিয়ার বিষয়ক সেমিনারে প্রশিক্ষণ প্রদান করেন জুড়ী তৈয়বুন্নেছা খানম একাডেমি সরকারী কলেজের প্রভাষক বদরুল ইসলাম মনু।

Manual1 Ad Code

কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় এ দুই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রকল্প ব্যবস্থাপক টারজেন পাপাংয়ের সভাপতিত্বে ও সমাজ উন্নয়ন কর্মী রিতা সুছিয়াংয়ের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য দেন শিশু উন্নয়ন কর্মী মাইকেল নংরুম, এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, প্রকল্প হিসাবরক্ষক ডিকো সুরং, সমাজ উন্নয়ন কর্মী রজেন পঃলং, শিশু পরিচর্যাকারী (ইমপ্লিমেন্টর) আইটিমন পঃস্না, প্রিয়াঙ্কা এলগিরি, শিশু উন্নয়ন কর্মী, হেমসন ধার, রাজু খংলাঃ, শান্তিমন পঃস্না প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!