জুড়ী উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

জুড়ী উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

  • শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

Manual8 Ad Code

জুড়ী প্রতিনিধি ::

Manual7 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুড়ী উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির সিনিয়রসহ-সভাপতি, সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মাছুম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু।
সভায় সর্বসম্মতিতে হাজী মাছুম রেজাকে জুড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির উপদেষ্টা খলিলুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ লিয়াকত আলী, ডা. মোস্তাকিন হোসেন বাবুল, আব্দুল কাইয়ুম, এমএ মোহাইমিন শামীম, আব্দুল গনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম শামীম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনু, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ জইন উদ্দিন প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ মিঠু দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় সরকারের প্রতি ক্ষোভ জানিয়ে বলেন, এই সরকার জনগনের সরকার নয়। যদি জনগনের সরকার হতো তাহলে জনজীবনের কথা চিন্তা করতো। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করার দাবী জানিয়ে তিনি আরো বলেন, দেশের জনগন আজ গভীর সঙ্কটে রয়েছে। এই সঙ্কট থেকে উত্তরণ পেতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে এই জনবিচ্ছিন্ন সরকারকে হটিয়ে গণতন্ত্র পুর্নরুদ্ধার করতে হবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!