কুলাউড়ার মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্ণিং বডির নির্বাচন সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

কুলাউড়ার মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্ণিং বডির নির্বাচন সম্পন্ন

  • শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্ণিং বডির নির্বাচন ২১ সেপ্টেম্বর বুধবার সম্পন্ন হয়েছে।

Manual7 Ad Code

সকাল ১০টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার শান্তিপূর্ণভাবে প্রদান করেন। কলেজ শাখায় ১৩১ জন ভোটারের মধ্যে ১০৫ জন ভোটার এবং মাধ্যমিক শাখায় ৬১১ জন ভোটারের মধ্যে ২৯৫ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।

Manual5 Ad Code

কলেজ শাখায় তিন জন প্রার্থীর মধ্যে মো: ছলিম উল্লাহ ৬২ ও আব্দুল কাইয়ুম বারিক ৫২ ভোট পেয়ে নির্বাচিত হোন। অপর প্রার্থী রজব আলী পান ৪৫ ভোট।

Manual8 Ad Code

মাধ্যমিক শাখায় আব্দুর নুর চৌধুরী ২৪২ ও মো: সফাতুল ইসলাম ২৪০ ভোট পেয়ে নির্বাচিত হোন। অপর প্রার্থী মো: আব্দুল করিম পান ৮৮ ভোট।

এছাড়া সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হোন শেফালী বেগম।

Manual4 Ad Code

নির্বাচনে প্রিসাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আনোয়ার।সহকারী প্রিসাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন একাডেমিক সুপারভাইজার মো: সফিকুল হক।সার্বিক সহযোগিতায় ছিলেন মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো: ফয়জুর রহমান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews