বড়লেখায় দিনদুপুরে ছিনতাই- সিলেট থেকে ২ ছিনতাইকারি গ্রেফতার : লুন্ঠিত টাকা ও মোবাইল উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

বড়লেখায় দিনদুপুরে ছিনতাই- সিলেট থেকে ২ ছিনতাইকারি গ্রেফতার : লুন্ঠিত টাকা ও মোবাইল উদ্ধার

  • শনিবার, ২ আগস্ট, ২০২৫

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় দিনদুপুরে ব্যবসায়ি ও তার ছেলে-মেয়ের গলায় দা ধরে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাইয়ে সম্পৃক্ত দুই ছিনতাইকারিকে শুক্রবার বিকেলে সিলেট মেট্টোপলিটন পুলিশের শাহপরান এলাকা থেকে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ। এরা হচ্ছে- কুলাউড়া উপজেলার মৃত চাঁনমনির ছেলে সেলিম আহমদ অনিক (৩৫) ও এসএমপির শাহপরান থানার মীরমহল্লা এলাকার মৃত মানিক মিয়ার ছেলে সাকিব আহমদ (২৫)।

Manual8 Ad Code

এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের ৯৯ হাজার ৫০০ টাকা ও একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ছিনতাইয়ে ব্যবহৃত দা, মোটরসাইকেল ও হেলমেট জব্দ করেছে পুলিশ। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে গ্রেফতার দুই ছিনতাইকারিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Manual4 Ad Code

জানা গেছে, ৩০ জুলাই দুপুরে বড়লেখা উপজেলার শিমুলিয়া গ্রামের ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু মেয়ে সুহাদা বেগম ও ছেলে সিয়াম আহমদকে নিয়ে বড়লেখা পৌরশহরের পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। শিমুলিয়া গ্রামের আতাউর রহমানের বাড়ির সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে চার ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এরপর তাদের গলায় দা ধরে সুহাদার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে নগদ ২ লাখ ১৬ হাজার টাকা, একটি স্যামসাং স্মার্টফোন, দুই ভরির একটি রুপার চেইন এবং ভিকটিমের জাতীয় পরিচয়পত্র ছিল। এই ঘটনায় ওইদিনই ভুক্তভোগী থানায় মামলা করেন। মামলার পরই থানার ওসি মাহবুবুর রহমান মোল্লার তত্ত¡াবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, এসআই রতন কুমার হালদার, এসআই সুব্রত চন্দ্র দাসের সমন্বয়ে একটি বিশেষ দল সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত করে। পরে শুক্রবার রাতে সিলেটের টিকরপাড়া (পীরের বাজার) এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী সেলিম আহমদ ও সাকিব আহমদকে গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ছিনতাইকারীরা ছিনতাইয়ের কথা স্বীকার এবং পলাতক আরও দুই সহযোগীর নাম প্রকাশ করেছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের ৯৯ হাজার ৫০০ টাকা ও একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews