বড়লেখায় আস সুন্নাহ জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গোলটেবিল বৈঠক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় আস সুন্নাহ জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গোলটেবিল বৈঠক

  • শনিবার, ২ আগস্ট, ২০২৫

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual2 Ad Code

ইসলামী রাষ্ট্র কায়েমের প্রচেষ্টায় শর-ঈ হুকুম এবং বিরোধিতা কারীর শর-ঈ পরিচয় শীর্ষক গোলটেবিল বৈঠক শনিবার বড়লেখা পৌরশহরের জলি ম্যানশনস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। আস সুন্নাহ জনকল্যাণ ফাউন্ডেশন বড়লেখা শাখা এই গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে।

Manual8 Ad Code

হাকালুকি দারুসসুন্নাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা তৈবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বিভিন্ন প্রাজ্ঞ উলামায়ে ক্বেরাম ছাড়াও রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুস সবুর, মৌলভীবাজার-১ আসনের খেলাফত মজলিশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মৌলভী লুকমান আহমদ, বড়লেখা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী মাওলানা এনামুল হক, মাওলানা খালেদ আহমদ, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা মোজাহিদ আলী, এমএম আতিকুর রহমান, মুন্সি শরিফুল ইসলাম মাওলানা, জাহিদুল ইসলাম, মুফতি জিয়াউল হক, মুফতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

আলোচনায় বক্তারা ইসলামী রাষ্ট্র কায়েমের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং তা ফরজ বলে ফতুয়া প্রদান করে এর বিরোধিতা কারীদেরকে কাফের, ফাসেক, জাহিল বলে ঘোষণা করেন। প্রোগ্রামের প্রয়োজনীয়তা অনুভব করে উপস্থিত সকলে বিমোহিত হয়ে আগামী দিনে আরো একাধিক প্রোগ্রাম করার জন্য প্রস্তাবনা পেশ করেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!