জুড়ীতে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বিনয় ব্যানার্জী সংবর্ধিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

জুড়ীতে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বিনয় ব্যানার্জী সংবর্ধিত

  • সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual2 Ad Code

জুড়ী উপজেলার কৃতী শিক্ষার্থী ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনোনিত হওয়ায় নিজ উপজেলায় রোববার বিকেলে সংবর্ধিত হয়েছেন।

Manual6 Ad Code

জুড়ীতে আসলে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে মোটর শোভাযাত্রার মধ্যদিয়ে জুড়ী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নিয়ে আসেন। জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ।

যুবলীগ নেতা আব্দুশ শুকুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য দেন সদ্য মনোনিত কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ডুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদতক বিনয় ব্যানার্জী। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য এসএম জাকির হোসাইন, জুড়ী উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রনজিতা শর্মা, জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন দাস, সাংগঠনিক সম্পাদক কয়েছ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, ডুয়েট ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউপি সদস্য সানাউল ইসলাম চৌধুরী শাওন, প্রদীপ যাদব, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ুন রশীদ রাজি, প্রচার সম্পাদক মো. বেলাল হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন সামসু, প্রবাসী যুবলীগ নেতা জালাল উদ্দিন, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ইয়াসির আতিক খান ফাহাদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা অভিষেক সিংহ, জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এআর সাজেদ, পারভেজ আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews