কুলাউড়া ও জুড়ীর স্থল শুল্ক স্টেশন, চেকপোস্ট পরিদর্শণ করলেন ভারতের সহকারী হাইকমিশনার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

কুলাউড়া ও জুড়ীর স্থল শুল্ক স্টেশন, চেকপোস্ট পরিদর্শণ করলেন ভারতের সহকারী হাইকমিশনার

  • বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

Manual4 Ad Code

কমলগঞ্জ  (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার শ্রী চন্দর শেখর। বৃহস্পতিবার (৭ আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় ডেপুটি হাইকমিশনার শ্রী চন্দর শেখর কুলাউড়ার শরিফপুর ইউনিয়নের সীমান্তবর্তী চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শন শেষে এলসি স্টেশন ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

Manual2 Ad Code

চাতলাপুর চেকপোস্টের অভিবাসন কর্মকর্তা উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনারের এ অভিবাসন কেন্দ্র পরিদর্শণের সত্যতা নিশ্চিত করেন। এসময় চাতলাপুর স্থল শুল্ক স্টেশন এর রাজস্ব কর্মকর্তা মো: তারিফ মিয়া, কুলাউড়া থানার ওসি ওমর ফারুক, চাতলাপুর এলসি স্টেশন ব্যাবসায়ী সমিতির সভাপতি মুর্শেদুর রহমান সেজু, ব্যবসায়ী নেতা সলিল শেখর দত্ত, কাজী বদরুল ইসলাম, সাইফুর রহমান রিমন, আলম খান সুমন, মো: ফখরু উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। ভারতীয় ডেপুটি হাই কমিশনার শ্রী চন্দন শেখর বৃহস্পতিবার দুপুরে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে পৌঁছলে চাতলাপুর এলসি স্টেশন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরিদর্শনকালে চাতলাপুর অভিভাসন কেন্দ্রের জনবলসহ সুবিধা-অসুবিধার বিভিন্ন দিকযাচাই বাছাই এবং যাত্রীদের সেবার মান উন্নত করার জন্য দিক নির্দেশনা দেন।

Manual4 Ad Code

পরিদর্শন শেষে তিনি জুড়ী উপজেলার বটুলি স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শন করেন।

Manual1 Ad Code

এ সময় ব্যবসায়ী প্রতিনিধি, স্থানীয় কর্তৃপক্ষ, বিজিবি ও বিএসএফের সাথে কথা বলেন এবং স্থানীয় আমদানি-রপ্তানীকারক সমিতির সমস্যাসহ দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা করেন। ব্যবসায়ীদের জন্য ভারতের বিজনেস ভিসা সহজ করার জন্য দাবি জানান ব্যবসায়ী প্রতিনিধিরা। এ সময় ভারতীয় ডেপুটি হাই কমিশনার ধৈর্য্য সহকারে ব্যবসায়ীদের কথা শুনেন এবং ব্যবসায়ী ভিসা জটিলতা সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি সীমান্ত নিরাপত্তা এবং দু’দেশের সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এই পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!