কমলগঞ্জে মারা যাচ্ছে অবমুক্ত মাছের পোনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ কুলাউড়ায় পরকিয়ার জেরে  মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক কমলগঞ্জে ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই : ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা

কমলগঞ্জে মারা যাচ্ছে অবমুক্ত মাছের পোনা

  • শনিবার, ১ অক্টোবর, ২০২২

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি মাছের পোনা বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করার পর বেশিরভাগ পোনা মারা যাওয়ার অভিযোগ উঠেছে। পোনার আকার বড় ও নিম্ন মানের হওয়ায় মারা যাচ্ছে বলে জানা যায়।

স্থানীয়রা জানান, মাছের পোনা অবমুক্ত করার পর দিনেই বেশিরভাগ পোনা মারা যায়। এরপর থেকে প্রতিদিনই বিভিন্ন জলাশয়ে মাছের পোনা মরে ভেসে উঠতে থাকে। এসব মাছ পচে দুর্গন্ধ ছড়ার পাশাপাশি পরিবেশ নষ্ট হচ্ছে বলে তারা জানান।

Manual6 Ad Code

উপজেলা মৎস্য অধিদপ্তর সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার ১৪ টি জলাশয়ে ১ লাখ টাকার ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। অতিরিক্ত গরম ও পোনার আকার বড় হওয়ার কারণে কিছু মাছ মারা যাচ্ছে।

সরেজমিনে উপজেলার শহীদনগর বাজার মসজিদে দিঘি ও কয়েকটি জলাশয় ঘুরে দেখা যায়, পোনা অবমুক্তর পর থেকে বেশিরভাগ ছোট বড় পোনা মরে ভেসে উঠেছে। এসব পোনা মারা যাওয়া জলাশয় এলাকায় দূর্গন্ধ ছড়াচ্ছে।

Manual1 Ad Code

উপজেলার পতনঊষার ইউনিয়নের সমজু মিয়া বলেন, মৎস্য অধিদপ্তর যে পোনা মাছ দিয়েছেন তা ওজন ও নিম্নমানের থাকায় বেশিরভাগ পোনা মরে যায়। শহীদনগর বাজার মসজিদের দিঘিতে ২০ কেজি পোনা অবমুক্ত করা হয়েছিল এর সবকয়টি মারা গেছে।

Manual1 Ad Code

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুর রহমান সিদ্দিকী বলেন, ‘পোনার আকার বড় ও অতিরিক্ত গরম থাকার কারণে কিছু পোনা মারা যাচ্ছে। যে সব জলাশয়ে মাছের পোনা মারা গেছে এগুলোতে আবার অবমুক্ত করা হবে। #

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!