জুড়ী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

জুড়ী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

  • রবিবার, ২ অক্টোবর, ২০২২

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক::

Manual2 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে জেলা ছাত্রলীগ। শনিবার রাতে জেলা ছাত্রলীগ সভাপতি আমীরুল হোসেন চৌধুরী আমীন ও সাধারণ সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি মারফত এ তথ্য জানানো হয়েছে।

Manual5 Ad Code

দলীয় সূত্র জানিয়েছে, বিলুপ্ত ঘোষিত জুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন সাবেলের নানা বিতর্কিত কর্মকান্ডে জেলা ছাত্রলীগ এমনকি জেলা আওয়ামী লীগও চরম বিব্রত। সাবেলের দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের কারণেই জেলা আওয়ামী লীগের সুপারিশে জেলা ছাত্রলীগ জুড়ী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে।

Manual2 Ad Code

জেলা ছাত্রলীগের সভাপতি আমীরুল হোসেন চৌধুরী আমীন জানান, জুড়ী উপজেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় শনিবার রাতে জেলা শাখার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হতে আগ্রহী পদ প্রত্যাশীদের আগামী ১৫ অক্টোবর বিকেলে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা ছাত্রলীগের সভাপতি/সম্পাদক বরাবর জীবন বৃত্তান্ত জমা দিতে আহŸান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews