জুড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

জুড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

  • শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

Manual7 Ad Code
বিশেষ প্রতিনিধি::
জুড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় থানার কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউরোপ ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন এনটিভি ও দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি তানজীর আহমেদ রাসেল।
জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক- দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় জুড়ী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, সবধরণের অপরাধ নিয়ন্ত্রণে ও মাদকমুক্ত রাখতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা চেয়ে বক্তব্য দেন থানার নবাগত অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন।
মতবিনিময় সভায় এছাড়াও বক্তব্য রাখেন থানার সিনিয়র অফিসার এসআই সৈয়দ আব্দুল মান্নান, জুড়ী প্রেসক্লাবের সিনিয়র সদস্য দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, সহ-সভাপতি দৈনিক সংগ্রাম প্রতিনিধি এমএম সামছুল ইসলাম, সহ-সভাপতি দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মাওলানা এবিএম নুরুল হক, সহ-সভাপতি আমার দেশ প্রতিনিধি হারিস মোহাম্মদ, সহ-সভাপতি দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি ইমরানুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক আনন্দবাজার প্রতিনিধি প্রভাষক জহিরুল ইসলাম, মাইটিভি-দৈনিক সকালের সময়- ডেইলি অবজারভার প্রতিনিধি মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক ও দৈনিক সিলেট মিরর প্রতিনিধি হাবিবুর রহমান খাঁন, সদস্য- বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি জাহিদুল ইসলাম জায়েদ, দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি খোরশেদ আলম, জেটিভি প্রতিনিধি মাহফুজুল ইসলাম, ঢাকা রিপোর্ট২৪ ডট কম প্রতিনিধি দেলাওয়ার হোসেন, সিলেট বিডি নিউজ ২৪ লাইভের সহ- বার্তা সম্পাদক আদনান চৌধুরী, নিউজ অফ সিলেটের প্রকাশক মাহমুদ উদ্দিন মাহমুদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!