কমলগঞ্জে বিপুল পরিমান বিদেশি মদসহ আটক ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ কুলাউড়ায় পরকিয়ার জেরে  মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক কমলগঞ্জে ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই : ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা

কমলগঞ্জে বিপুল পরিমান বিদেশি মদসহ আটক ১

  • রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমরেনগর বিমানবন্দর সড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার এবং মো: আজিম আলী (১৯ ) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে শমশেরনগর বিমানবন্দর সড়কের কেছুলুটি সংলগ্ন এলাকা থেকে তাকে মদসহ আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী মো: আজিম আলী কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের মো: মহরম আলীর ছেলে।

Manual5 Ad Code

এ সময় তার হেফাজত হতে বিদেশী ৫৯ বোতল বিদেশী মদ ও ৪ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা হবে বলে পুলিশ জানানয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা জানান, শমশেরনগর বিমানবন্দর সড়কে চেকপোস্ট পরিচালনা করার সময় সিএনজিযোগে বিদেশী মদ পাচার করার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ধাওয়া করলে তিনজন আসামী মাদকসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মো: আজিম আলী (১৯ ) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে এবং বিদেশী মদ ও হুইস্কিসহ ৬৩ বোতল মাদক জব্দ করে। এ সময় অপর দুই আসামী পালিয়ে যায়। অভিযানে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা, উপ-পরিদর্শক আব্দুর রহমান গাজী, সহকারী উপ পরিদর্শক বাবুল ও এনামুল হকের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ওসি (তদন্ত) শামীম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!