কমলগঞ্জ শমশেরনগরে ইয়াবাসহ ১ জন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ কুলাউড়ায় পরকিয়ার জেরে  মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক কমলগঞ্জে ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই : ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা

কমলগঞ্জ শমশেরনগরে ইয়াবাসহ ১ জন আটক

  • সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের ওসমানগড় গ্রাম থেকে গত রোববার রাত ৮টায় ১২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সুলতান মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে শমশেরনগর ফাঁড়ির পুলিশ আটক করেছে। সে পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য্য নোয়াগাও গ্রামের আজমল আলীর ছেলে।

Manual6 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় উপ-সহকারি পরিদর্শক এনামুল হককে নিয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুলতান মিয়াকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ১২ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় রাতে মাদক নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

Manual3 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) শামীম আকনজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক সুলতান মিয়াকেসোমবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!