কমলগঞ্জে পাইওনিয়ার এডুকেশন ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

কমলগঞ্জে পাইওনিয়ার এডুকেশন ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারে পাইওনিয়ার এডুকেশন ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় ৬ষ্ঠ বারের মতো পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পাইওনিয়ার এডুকেশন ট্রাস্টের আয়োজনে ৫ম শ্র্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

Manual4 Ad Code

পরীক্ষা চলাকালীন সময়ে পতনঊষার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আব্দুল হান্নান চিনু, পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ পরিদর্শন করেন।

Manual8 Ad Code

পাইওনিয়ার এডুকেশন ট্রাস্টের সভাপতি আবু রাজা আলী সুন্নাহ ও সাধারণ সম্পাদক ইস্তিয়াকুর রহমান জানান, ষষ্ঠ বছরের ন্যায় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাসের কারণে গত দুই বছর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতি শ্রেণিতে ৩ জন করে ১৫ শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান করা হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!