শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন  র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড

  • মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
প্রতীকি ছবি

Manual3 Ad Code

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রিংকু সরকার নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (0৯ জানুয়ারি) সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চৌমুহনীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এই অর্থদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার জানান, মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নির্দেশে রিংকু সরকার নামের ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। তিনি বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক রিংকু সরকার এ পরিমান অর্থদন্ড প্রদান করেন।

Manual2 Ad Code

তিনি আরো জানান, শ্রীমঙ্গল উপজেলায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!