কমলগঞ্জ প্রেসক্লাবে প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের আর্থিক অনুদান প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত দুবাইয়ে ক্ষেপনাস্ত্রের আঘাতে মৃত্যু- পরিবারের কাছে লাশ হস্তান্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক বড়লেখায় কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল নারী দিবসে কমলগঞ্জে ফিল্মি স্টাইলে নারীকে অপহরণের চেষ্টা কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী বড়লেখায় ১১ সদস্যের ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন বড়লেখায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন

কমলগঞ্জ প্রেসক্লাবে প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের আর্থিক অনুদান প্রদান

  • মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের উন্নয়ন কাজে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের সংগঠন কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাত আর্থিক অনুদান প্রদান করেছে। সোমবার (১৬ জানুয়ারি) বিকাল ৫ টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ।নুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের প্রধান উপদেষ্টা লুৎফুর রহমান চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, কমলগঞ্জ প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের সভাপতি রুজেল তরফদার, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রিপন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, সাবেক সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ প্রমুখ।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে ৫০ হাজার টাকা ও প্রধান উপদেষ্টা লুৎফুর রহমান চৌধুরী তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে ৫০ হাজার টাকা এবং ভানুগাছ বাজারের প্রবীণ ব্যবসায়ী মোহাম্মদ আলী নগদ হাজার টাকা প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে প্রদান করেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!