গ্যাসের রেকর্ড মূল্য বৃদ্ধিতে ওয়ার্কার্স পার্টির উদ্বেগ: আইএমএফ-এর শর্ত পুরণ করেই এই মূল্যবৃদ্ধি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন  র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা

গ্যাসের রেকর্ড মূল্য বৃদ্ধিতে ওয়ার্কার্স পার্টির উদ্বেগ: আইএমএফ-এর শর্ত পুরণ করেই এই মূল্যবৃদ্ধি

  • শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

Manual5 Ad Code

সৈয়দ আমিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি ::  বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো এক বিবৃতিতে সরকার কর্তৃক গ্যাসের রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধি সম্পর্কে বলেছে, আইএমএফ-এর শর্ত পুরণ করতেই গ্যাসের এই মূল্যবৃদ্ধি করা হয়েছে বলেই স্পষ্টভাবে প্রতীয়মাণ। ঋণ পাবার উপযোগী বলেই বাংলাদেশকে আইএমএফ ঋণ দিচ্ছে বলে সরকারের ব্যাখা বস্তুত: বাস্তবতাকেই আড়াল করার চেষ্টা।

বাংলাদেশের অতীত অভিজ্ঞতাই বলে আইএমএফ-এর শর্ত মেনে ঋণ নেয়ার পরিণাম দেশের জন্য মঙ্গল বয়ে আনেনি, বরং জনগণের ঘাড়ে নিত্য নতুন বোঝা চাপিয়েছে। বিইআরসিকে পাশ কাটিয়ে সরকার নতুন আইনের ক্ষমতাবলে গ্যাস-বিদ্যুতের ক্ষেত্রে যে মূল্যবৃদ্ধি ঘটাল তা কোনক্রমেই গ্রহণযোগ্য নয়। অন্যদিকে গ্যাস-বিদ্যুত জ্বালানীখাতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সম্পর্কে সরকারের কর্ণপাত না করা জনগণকে যারপর নাই হতাশ করেছে। এ ধরণের পদক্ষেপ সরকারের উন্নয়ন নীতিকেই প্রশ্নবৃদ্ধ করবে। কোভিড উত্তরকালে ও সাম্প্রতিক বৈশ্বিক সংকটের পরও অর্থনীতির পুনরুদ্ধারের যে প্রক্রিয়া চলছিল তা বাধাগ্রস্থ হবে।

Manual1 Ad Code

গ্যাসের এহেন মূলবৃদ্ধির পরিণামে বিদ্যুত ক্ষেত্রে পুণরায় মূল্যবৃদ্ধি করার যে প্রয়োজনীয়তা দেখা দেবে সেক্ষেত্রে সরকার দেশ ও জনগণের এসকল বাস্তবতা বিবেচনায় নেবে বলে পলিটব্যুরোর বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!