ওয়ার্কার্স পার্টির ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার আহবান কমরেড মেননের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রাইমারি স্কুলের আঙিনায় বৃক্ষ চারা রোপন কার্যক্রমের উদ্বোধন আদালতের নির্দেশে দোকান খুলে নগদ টাকা, মালামাল ও লাইসেন্স না পাওয়ার অভিযোগ: সুষ্ঠু তদন্তের দাবি। আত্রাইয়ে বয়তুল্ল্যাহ সেতুর পাশে ধস: বড় দুর্ঘটনার আশঙ্কা কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন কুলাউড়া সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সহায়তা বিতরণ কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ আত্রাইয়ে বর্ষার নতুন পানিতে জেলেদের মাছ শিকারের মহোৎসব জুড়ীর বন্যা দুর্গতদের চিকিৎসায় বিজিবির মেডিকেল ক্যাম্প : ৫ শতাধিক রোগিকে ওষুধ প্রদান বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে ছাত্রীদের স্বাস্থ্য উপকরণ বিতরণ বড়লেখা সীমান্তে রেলবন্দর স্থাপনের সম্ভাবনা : কাষ্টমস ও রাজস্ব কর্মকর্তাদের পরিদর্শণ

ওয়ার্কার্স পার্টির ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার আহবান কমরেড মেননের

  • বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

Manual6 Ad Code
সৈয়দ আমিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি :: তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বিদ্যুৎ, গ্যাস সহ সকল প্রকার জ্বালানী তেলের দাম কমানো ও জনজীবনের সংকট মোচনের দাবিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আগামী ২৮ জানুয়ারি শনিবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার আহবান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকায় অবস্থানরত পলিটব্যুরো, কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর উত্তর  ও দক্ষিণ নেতৃবৃন্দের যৌথসভায় তিনি বলেন পৃথিবীব্যাপী যে অর্থনৈতিক মন্দা চলছে তার প্রভাব বাংলাদেশের অর্থনীতি ও জনজীবনে দুর্ভোগ বয়ে আনছে।
তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বিদ্যুৎ, গ্যাস সহ সকল প্রকার জ্বালানী তেলের দাম কমানো ও জনজীবনের সংকট মোচনের দাবিতে ২৮ জানুয়ারির সমাবেশকে সফল করার নেতৃবৃন্দসহ সকলের প্রতি আহবান জানান।
সভায় পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এম পি সমাবেশকে সর্বাত্মক সফল করার জন্য সকলের প্রতি বিভিন্ন দিক নির্দেশনা দেন।
পার্টি কেন্দ্রীয় কার্যালয় ৩০ তোপখানা রোডে আজ ২৫ জানুয়ারি দুপুরে অনুষ্ঠিত সভায় পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড নুর আহমদ, কমরেড কামরূল আহসান, কমরেড আমিনুল ইসলাম গোলাপ, কমরেড অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তপন দত্ত চৌধুরী, কমরেড শরীফ শমসীর, কমরেড আবুল হোসাইন, কমরেড আমিরুল হক আমিন, কমরেড দীপংকর সাহা দিপু, কমরেড জাকির হোসেন রাজু, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড সাব্বাহ আলী খান কলিন্স, কমরেড অ্যাডভোকেট ফিরোজ আলম, কমরেড জোবায়দা পারভীন, কমরেড এড শেখ টিপু সুলতান, কমরেড মুর্শিদা আখতার নাহার, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক কমরেড কিশোর রায় ও উত্তরের আহবায়ক কমরেড সাদাকাত হোসেন খান বাবুল প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!