প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নদীর পাড়ে চারা গাছ রোপন– কুলাউড়ায় পানি সম্পদ সচিব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নদীর পাড়ে চারা গাছ রোপন– কুলাউড়ায় পানি সম্পদ সচিব

  • বুধবার, ১২ আগস্ট, ২০২০

Manual7 Ad Code

আবদুল আহাদ ::

পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেছেন, সারাদেশের নদ-নদী ও খালের পাশে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দশ লক্ষ চারা গাছ রোপন করার উদ্যোগ নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারের কুলাউড়ার ফানাই নদীর পাড়ে বৃক্ষরোপন করা হয়েছে। বুধবার (১২ আগষ্ট) দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার জেলা কার্যালয়ের আয়োজনে কুলাউড়ায় খননকৃত ফানাই নদীর পাড়ে বৃক্ষরোপন অনুষ্ঠানে তিনি এই কথাগুলো বলেন।

Manual4 Ad Code

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সিনিয়র সচিব কবির বিন আনোয়ার আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল নদ-নদী রক্ষায় ডেল্টা প্লান ঘোষণা করেছেন। এই ডেল্টা প্লানে হাওর অধ্যুষিত ৬টি জেলাকে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে। ভৌগলিক এবং পানি সম্পদ ব্যবস্থাপনায় এই হাওর অঞ্চলকে আলাদাভাবে ভাগ করা হয়েছে। সেখানে বেশ বড় বড় কয়েকটি প্রকল্প পাশ হয়েছে। আরো কয়েকটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে।

Manual6 Ad Code

তিনি আরো বলেন, মৌলভীবাজার বাসীর দুঃখ হিসেবে অভিহিত মনু নদীর দুঃখ অচিরেই ঘুচবে। মৌলভীবাজার সদর উপজেলা, কুলাউড়া ও রাজনগর উপজেলায় মনু নদী রক্ষায় ৯৯৬ কোটি টাকার প্রকল্প একনেকে পাশ হয়েছে। আগামী শুষ্ক মৌসুমে মনু নদীর রক্ষায় প্রকল্পের কাজ শুরু হবে। এই প্রকল্প বাস্তবায়ন হওয়ার পর আশা করছি মনু নদীকে নিয়ন্ত্রণ করা যাবে। সকল সমস্যা কমে যাবে, যখন-তখন বন্যা কমে যাবে। মনু নদীর নাব্যতা বৃদ্ধিতে খনন কাজ চলমান। প্রতিটি জেলা ও উপজেলায় ছোট-বড় খালবিল খনন করে পাড়ে গাছ লাগানোর মধ্যে দিয়ে তীরের মাটি রক্ষার জন্য ন্যাচার বেইজ পদ্ধতিতে প্রাকৃতিক ভারসাম্যের ব্যবস্থা করা হয়েছে। জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনসহ সবার সম্মিলিত সহযোগিতায় নদ-নদীর ভারসাম্য রক্ষা সম্ভব হবে বলে মনে করছি।

Manual2 Ad Code

বৃক্ষরোপন কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মৌলভীবাজার সার্কেল) প্রকাশ কৃষ্ণ সরকার, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ, পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী খালিদ বিন অলীদ, মো. খোরশেদ আলম, মো. মোখলেছুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী সরওয়ার আলম চৌধুরী, মো. আব্দুল বাতেন, ব্রাহ্মণবাজার ইউপির চেয়ারম্যান মো. মমদুদ হোসেনসহ স্থানীয় এলাকার জনপ্রতিনিধি, গণমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যকর্মীরা।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী জানান, কুলাউড়ার ভূকশিমইল থেকে কর্মধা ইউনিয়নের মহিষমাড়া পর্যন্ত ১৭ কোটি টাকা ব্যয়ে ৩৯.৫০ কিমি ফানাই নদীর খনন কাজের মধ্যে এখন পর্যন্ত ৩৩ কিলোমিটার খনন কাজ সম্পন্ন হয়েছে। খনন কাজের পর নদীর পাড়ের ভারসাম্য রক্ষায় প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে সাড়ে ১২ হাজার ফলজ, ঔষধি ও বনজসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হবে। যারফলে নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews