সংবাদ প্রকাশের পর- বড়লেখায় উপানুষ্ঠানিকের সেই স্কুলের শিক্ষার্থীরা পেল ড্রেস ও ব্যাগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

সংবাদ প্রকাশের পর- বড়লেখায় উপানুষ্ঠানিকের সেই স্কুলের শিক্ষার্থীরা পেল ড্রেস ও ব্যাগ

  • রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual2 Ad Code

বড়লেখায় প্রাথমিকের ঝরেপড়া রোধে পরিচালিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের (উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম) উপজেলা ব্যবস্থাপকের বিরুদ্ধে একটি স্কুলের শিক্ষার্থীদের স্কুলড্রেস ও স্কুলব্যাগ আটকে রাখার অভিযোগ উঠে।

গত ২১ জানুয়ারির গণমাধ্যমে ‘বড়লেখায় বিনামূল্যের স্কুলড্রেস ও উপবৃত্তি অন্তর্ভুক্তিতে টাকা দাবী’ শিরোনামে একটি সংবাদ ছাপা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওই স্কুলের শিক্ষার্থীদের মাঝে রোববার বিনামূল্যে স্কুলড্রেস ও পাঠ্য বইয়ের ব্যাগ বিতরণ করেছে কার্যক্রম বাস্তবায়নকারি বেসরকারি সংস্থা ইউ.ই.আর.ডি (ইউনাইটেড এফোর্টস ফর রোরাল ডেভলপমেন্ট)।

Manual1 Ad Code

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে প্রোগ্রামের সর্বশেষ কেন্দ্র হাকালুকি হাওর পাড়ের মুর্শিবাদকুরা উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও স্কুল ব্যাগ বিতরণের মাধ্যমে উক্ত বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে ইউ.ই.আর.ডি। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় তালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান। স্বাগত বক্তব্য দেন ইউ.ই.আর.ডি’র উপজেলা ব্যবস্থাপক জয়নাল আবেদীন ও শিক্ষিকা শিল্পী রানী বিশ্বাস।

Manual2 Ad Code

ইউ.ই.আর.ডি’র নির্বাহী পরিচালক জানান, উপজেলা ব্যবস্থাপকের বিরুদ্ধে টাকা দাবীর অভিযোগটি মুটেও সত্য নয়। উপজেলায় এধরণের ৭০টি কেন্দ্র রয়েছে। ৬৯টি কেন্দ্রে যথাসময়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ সম্পন্ন হলেও ওই কেন্দ্রের শিক্ষিকার অসহযোগিতার কারণে বিতরণ কার্যক্রম বিলম্বিত হয়। বিশেষ উদ্দেশ্যে একটি মহল ইউ.ই.আর.ডি’র উপজেলা ব্যবস্থাপক জয়নাল আবেদীনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও প্রোগ্রাম সুপারভাইজার মো. খোকন খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন যুগান্তরের সাংবাদিক আব্দুর রব ও ইউ.ই.আর.ডি’র নির্বাহী পরিচালক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী অভিভাবক আপ্তাব আলী, রফিকুল ইসলাম, গৌতম দাস, আমির হোসেন, প্রোজেক্ট সুপারভাইজার সুমন দাস, শিক্ষক ফাতেমা জান্নাত বুশরা, সুমানা বেগম, প্রিয়াংকা রানী দাস প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!