সিলেটে বিভাগীয় সমাবেশ রোডমার্চ করে অংশ নেবে কুলাউড়া বিএনপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

সিলেটে বিভাগীয় সমাবেশ রোডমার্চ করে অংশ নেবে কুলাউড়া বিএনপি

  • বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: ৪ ফেব্রুয়ারি সিলেট বিভাগীয় সমাবেশে যোগ দিতে রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেছে কুলাউড়া উপজেলা বিএনপি। ০১ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৪টায় উপজেলা বিএনপি অফিসে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা।

Manual5 Ad Code

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজা বলেন, এদেশে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনাতে রাজপথে আন্দোলন করতে হবে। একটাই পথ রাজপথে আন্দোলন। সিলেটের মহাসমাবেশকে সফল করতে কুলাউড়া উপজেলার প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীরা রোডমার্চে স্বত:স্ফুর্ত অংশগ্রহণের লক্ষ্যে ব্যাপক গণসংযোগ করা হয়েছে।

তিনি আরও বলেন, ইতিপূর্বে কুলাউড়া বিএনপি কর্মসূচি দিয়েছিলো। কিন্তু পুলিশী বাঁধায় তা বাস্তবায়ন হয়নি। আগামী ৪ তারিখের শান্তিপূর্ণ কর্মসূচিতে তিনি কুলাউড়া থানা পুলিশকে সহযোগিতার আহ্বান জানান। বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশে কুলাউড়া থেকে ৭০ কিলোমিটার রোডমার্চ করে হাজার হাজার নেতাকমী নিয়ে সমাবেশ সফল করার ঘোষণা দেন।

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন বলু, বিএনপি নেতা প্রভাষক হেলাল খান প্রমুখ।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!