কমলগঞ্জে শিবভক্তি চন্দ্রিকা গ্রন্থের মোড়ক উন্মোচন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি মার্কিন ঘাঁটিতে ইরানী হামলা : আমিরাতে বড়লেখা প্রবাসী নিহত : কুয়েতে আহত ৪ ওসমানীনগরে ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা ছাতকে তাজউদ্দিন বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসী : প্রতিবাদে মানববন্ধন কুলাউড়ায় দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ায় বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেলেন ১৫ অস্বচ্ছল নারী কুলাউড়ায় উত্তরবাজার যুব সমাজের’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল কমলগঞ্জে সেচ সংকট তীব্র হচ্ছে শুকিয়ে যাচ্ছে জলাশয় বড়লেখায় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার বিয়ানী বাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের জন্য বৃটেনের কার্ডিফে ফান্ড রাইজিং গালা ডিনারপার্টি 

কমলগঞ্জে শিবভক্তি চন্দ্রিকা গ্রন্থের মোড়ক উন্মোচন

  • সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার যোগীবিল শৈব যোগী সংঘের আয়োজনে মহাশিবরাত্রি উপলক্ষে ডা: শ্রীনিবাস দেবনাথের সম্পাদনায় প্রকাশিত “শিবভক্তি চন্দ্রিকা” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় যোগীকুঞ্জ শিবাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দেবাশীষ দেবনাথ।

Manual4 Ad Code

শৈব যোগী সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আচার্য্য ডা: শ্রীনিবাস দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জগৎতারিনী সংস্কৃত কলেজের অধ্যক্ষ মৃনাল কান্তি চক্রবর্তী, অধ্যাপক মহেশ দেবনাথ, কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, জেলা নাথ কল্যাণ সমিতির সভাপতি মহেন্দ্র চন্দ্র দেবনাথ, উপজেলা নাথ কল্যাণ সমিতির সভাপতি ক্ষিরোদ চন্দ্র দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, আলীনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র সেনগুপ্ত বুলবুল, সাধারণ সম্পাদক সজল কৈরী, অবসরপ্রাপ্ত শিক্ষক চিত্তরঞ্জন দেবনাথ, নিখিল দেবনাথ। শৈব যোগী সংঘের কোষাধ্যক্ষ পিংকু দেবনাথের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নিরোদ রঞ্জন দেবনাথ, সুমিতা রানী দেবী, মনিকা রানী দেবী, বিকাশ দেবনাথ প্রমুখ।

Manual1 Ad Code

আলোকিত আধ্যাত্মিক জীবন গঠনের লক্ষ্যে সাধন ভজনের সাথে যুক্ত থেকে বিভিন্ন পারমার্থিক অনুষ্ঠান উদযাপন করে থাকে শৈব যোগী সংঘ। মহাশিবরাত্রি পালন তার মধ্যে অন্যতম। প্রতি বছরের এবারও গত শনিবার থেকে শিব চতুর্দশী মহাব্রত উপলক্ষ্যে মহা-অভিষেক, রাত্রি জাগরণ ও বিভিন্ন পারমার্থিক অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান সুচীর মধ্যে ছিল-বৈদিক প্রার্থনা, শোভাযাত্রা, রাত্র ৪ প্রহরে পূজা ও অভিষেক, রাত্রিব্যাপী ভজন, নৃত্য ও বিভিন্ন অনুষ্ঠানমালা, মহাপ্রসাদ বিতরণ, সমবেত প্রার্থনা, যজ্ঞানুষ্ঠান, শিবভক্তি চন্দ্রিকা গ্রন্থের মোড়ক উন্মোচন, নৃত্য ও ভজন প্রভৃতি।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!