জুড়ীতে এতিম ও দরিদ্র ছাত্রদের কে পোষাক বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

জুড়ীতে এতিম ও দরিদ্র ছাত্রদের কে পোষাক বিতরণ

  • মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

Manual7 Ad Code

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় “অসহায়, দরিদ্র বিপন্ন মানুষের সেবাই আমাদের অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে জুড়ী ওয়েলফেয়ার এসাসিয়েশন সংযুক্ত আরব আমিরাত এর পৃষ্টপোষকতায় এতিম ও দরিদ্র ছাত্রদের মধ্যে পোষাক বিতরণ করা হয়।

Manual6 Ad Code

আজ ১৪ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় কলেজ রোডস্থ এম জেড কমিউনিটি সেন্টারে জুড়ী ওয়েলফেয়ার এসাসিয়েশন সংযুক্ত আরব আমিরাতের সভাপতি মোহাম্মদ জুবের আহমদের সভাপতিত্বে ও জুড়ী ওয়েলফেয়ার এসাসিয়েশন সংযুক্ত আরব আমিরাতের উপদেষ্ঠা সহিবুর রহমান তুয়েলের পরিচালনায় পোষাক বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিক উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক মাওলানা আব্দুর রহমান, আমেরিকা প্রবাসী সমাজসেবক আব্দুল মালিক সাচ্চু, জুড়ী ওয়েলফেয়ার এসাসিয়েশন সংযুক্ত আরব আমিরাতের উপদেষ্ঠা আব্দুল জব্বার এলাইছ, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জুড়ী ওয়েলফেয়ার এসাসিয়েশন সংযুক্ত আরব আমিরাতের সহ-সভাপতি ফারুক আহমদ, সহ-সভাপতি সোয়েব আলী, সাংবাদিক আল আমিন আহমদ, মাওলানা বশির আহমেদ, হাফিজ আব্দুল আজিজ, মাওলানা শফিকুর রহমান, মাওলানা সিরাজ উদ্দিন, জুড়ী ওয়েলফেয়ার এসাসিয়েশন সংযুক্ত আরব আমিরাতের সহ-সাধারণ সম্পাদক রিপন আহমেদ, মক্তাদির আলী, মাওলানা সিরাজ উদ্দিন।

আলোচনা সভা শেষে ১১টি মাদ্রাসার ৫জন করে মোট ৫৫ জন অতি দরিদ্র ছাত্রদের পোষাক বিতরণ করা হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!