কমলগঞ্জ গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ কুলাউড়ায় পরকিয়ার জেরে  মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক কমলগঞ্জে ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই : ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা

কমলগঞ্জ গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • শনিবার, ১৮ মার্চ, ২০২৩

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেওছড়া চা বাগান থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার (১৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক সোহেল রানা ও উপ পরিদর্শক আব্দুর রহমান গাজীর নের্তৃত্বে পুলিশের একটি দল দেওছড়া চা বাগানে সুদর্শন গোয়ালার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে সুদর্শন গোয়ালাকে আটক করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুদর্শন গোয়ালার স্ত্রী মিনা গোয়ালা (৩৩) পালিয়ে যায়। পরে তার বসতঘর তল্লাশি করে ঘরে থাকা স্টিলের শোকেসের পেছন থেকে একটি নীল রঙের পলিথিনের ভেতর থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পুলিশ জানায়, সুদর্শন গোয়ালা ও তার স্ত্রী মিলে দীর্ঘদিন যাবত মাদক ক্রয় বিক্রয় করে আসছে।

এ ঘটনায় আটককৃত সুদর্শন গোয়ালা এবং তার স্ত্রী মিনা গোয়ালার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Manual2 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মো: শামীম আকনজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা হয়েছে। আটককৃত আসামীকে শনিবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!