কমলগঞ্জে দু’দিনব্যাপী বসন্ত মেলা সমাপ্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ

কমলগঞ্জে দু’দিনব্যাপী বসন্ত মেলা সমাপ্ত

  • রবিবার, ১৯ মার্চ, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে বাঙ্গালীর কৃষ্টি, সংস্কৃতি ঐতিহ্য লালনের লক্ষ্যে দুই দিন ব্যাপী বসন্ত মেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ও শনিবার (১৭ ও ১৮ মার্চ) পতনঊষার ইউনিয়নের শহীদ নগর বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে শহীদ নগর বাজারে এ মেলা অনুষ্ঠিত হয়। শনিবার রাত ৮টায় মেলা উপলক্ষে মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

শহীদ নগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জের পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ। সাকিব হোসেন জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, পতনঊষার ইউপির সাবেক চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, শহীদ নগর বাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি আব্দুল হান্নান চিনু, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য নারায়ণ মল্লিক সাগর, নয়াবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শামসুর রহমান, শহীদ নগর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক টিপু সুলতান চৌধুরী প্রমুখ।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!