কমলগঞ্জে সাংবাদিক পিন্টু দেবনাথকে সম্মাননা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ কুলাউড়ায় পরকিয়ার জেরে  মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক কমলগঞ্জে ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই : ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা

কমলগঞ্জে সাংবাদিক পিন্টু দেবনাথকে সম্মাননা প্রদান

  • শনিবার, ১ এপ্রিল, ২০২৩

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল ইউরোপ লিমিটেড যুক্তরাজ্য (লন্ডণস্থ) কার্যালয়ে প্রতিনিধি সম্মেলন ২০২৩ এ এনটিভি নিউজ ডিপার্টমেন্ট’স চয়েজ এ্যাওয়ার্ড (প্রতিদিনের সিলেট নিউজ) পাওয়ায় এনটিভি (ইউরো)’র কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি পিন্টু দেবনাথকে কমলগঞ্জ প্রেসক্লাব ও কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কর্তৃক সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

Manual8 Ad Code

গত শুক্রবার (৩১ মার্চ) রাত ১০ টায় কমলগঞ্জ প্রেসক্লাব ভবনে সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকা ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, লেখক-গবেষক আহমদ সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, সহসভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক এডভোকেট মো. সানোয়ার হোসেন,সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সুব্রত দেব রায় সঞ্জয়, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক নির্মল এস পলাশ, যুগ্ম সম্পাদক আহমেদুজ্জামান আলম, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আসহাবুল ইসলাম শাওন, মোনায়েম খান, আশরাফ সিদ্দিকী, অর্জুন দেবনাথ নিধু, কমলগঞ্জ প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক সমিতি, মফস্বল সাংবাদিক ফোরামসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিবৃন্দ।

Manual8 Ad Code

এসময় কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও এনটিভি (ইউরোপ) প্রতিনিধি পিন্টু দেবনাথ অনুভূতি প্রকাশে বলেন, এনটিভি (ইউরোপ) যে এ্যাওয়ার্ড প্রদান করেছে এজন্য এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এ্যাওয়ার্ডটি কমলগঞ্জ ও শ্রীমঙ্গলবাসীকে উৎস্বর্গ করেন। আগামীদিনগুলোতে আরো চমৎকারভাবে অত্র অঞ্চলের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, পর্যটন, সমৃদ্ধি তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে কাজ করায় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি কমলগঞ্জ প্রেসক্লাব ও কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!