মিষ্টি কুমড়া চাষে সফল জুড়ীর চাষীরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২% 

মিষ্টি কুমড়া চাষে সফল জুড়ীর চাষীরা

  • সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

Manual6 Ad Code

আল আমিন আহমদ, জুড়ী প্রতিনিধি:: কখনও মাছ,কখনও ধান আবার কখনও শস্য ক্ষেতের উর্বর মাধ্যম হাকালুকি হাওর। বর্ষা মৌসুমে হাকালুকি ভরপুর থাকে মাছের অভয়ারণ্যে। গ্রীষ্মকাল ও শীতকালে সবজি চাষ আর বোরোর মৌসুমে বোরো চাষের জন্য হাকালুকির বুকে রয়েছে সাধারন মানুষের আহার। এই হাকালুকির মাঠ কৃষক,শ্রমিক,জেলে অনেকের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। এ বছর বোরো ধানের পাশাপাশি একটি অংশে বাদাম, ভূট্রা,ও মিষ্টি কুমড়ার চাষ হয়েছে বাম্পার।মিষ্টি কুমড়া (লাউ) চাষ করে লাভবান হয়েছেন অনেক কৃষক।

Manual8 Ad Code

জুড়ী উপজেলার বিভিন্ন অঞ্চলের প্রায় ৯৪ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। এর প্রায় সবটুকুই হাকালুকি হাওর ঘিরে। চাষিরা বলছেন, কম খরচে বেশি লাভ হওয়ায় তারা মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছেন। মিষ্টি কুমড়া মাটিতে হয় আবার মাচাঁ পদ্ধতিতে ও হয়। নির্দিষ্ট সময়ে বাজারজাত করে ন্যায্যমূল্য পাওয়ায় চাষিদের কষ্ট সফল হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বাজারে মিষ্টি কুমড়ার বিক্রি প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছেন চাষিরা।

উপজেলার বেলাগাও গ্রামের চাষি আতিকুর রহমান, আলমগীর হোসেন জানান, প্রায় ২ বিঘা জমিতে মিষ্টি কুমড়া চাষে সব মিলে খরচ হয় ৭-৮ হাজার টাকা। মিষ্টি কুমড়া চাষে কষ্ট কম হয়। অন্যান্য বছরের তুলনায় এ বছর ভালো ফলন হয়েছে।প্রতিদিন পাইকারি দামে এখান থেকে এসে ব্যবসায়ীরা মিষ্টি কুমড়া ক্রয় করে।প্রায় ৪০-৫০ হাজার টাকার মত বিক্রি করা হয়েছে। সবচেয়ে বেশী জমিতে মিষ্টি কুমড়া চাষ করেছেন বেলাগাও গ্রামের কামাল মিয়া ও মালু মিয়া। তারা প্রায় ২ লক্ষ ৮০ হাজার থেকে তিন লক্ষ টাকার মত মিষ্টি কুমড়া বিক্রি করেছেন।

Manual6 Ad Code

জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘উপজেলায় এবার ৯৪ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। মিষ্টি কুমড়ার বাম্পার ফলনে চাষীরা অনেক খুশী। চাষিদের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে মাঠপর্যায়ে চাষিদের প্রযুক্তিগত পরামর্শ সহায়তা দেওয়া হয়। কৃষি কর্মকর্তা আরও বলেন, মিষ্টি কুমড়ার পাশাপাশি কৃষকরা হাকালুকিতে প্রায় ১৫ হেক্টর জমিতে বাদাম, ২০ হেক্টর জমিতে ভূট্রা চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় সব ধরনের ফসল ভালো হয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews