কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ

কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

  • বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাহাড়ি ছড়া ও ধলাই নদী থেকে প্রতিনিয়ত বালু উত্তোলনের পর বাণিজ্য করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এতে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বিপর্যস্ত হচ্ছে পরিবেশ-প্রতিবেশ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে আদমপুর ইউনিয়নের কেওয়ালিঘাট এলাকায় ধলাই নদী থেকে বালু উত্তোলনের দায়ে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন। মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১১টায় এ অভিযান পরিচালনা করা হয়।

Manual7 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাবশালী মহল কর্তৃক ধলাই নদী, সুনছড়া, কামারছড়া, জপলাছড়া, লাউয়াছড়াসহ বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের পর বিক্রি করা হয়। দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে অবাধে এসব বাণিজ্য চালিয়ে অনেকেই আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। এতে রাস্তাঘাট, নদীর বাঁধ ও কৃষিজমির ক্ষতি সাধিত হচ্ছে। এছাড়াও পরিবেশ-প্রতিবেশেরও মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে।

Manual8 Ad Code

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত আদমপুর ইউনিয়নের ধলাই নদীর কেওয়ালিঘাটে অভিযান শুরু করে। এতে বালু বোঝাই ট্রাক ও ট্রাক্টরসহ দুইটি গাড়ি পাওয়া যায়। এসময়ে আনোয়ার মিয়া নামক এক ব্যক্তিকে নগদ ৫০ টাকা জরিমানা করা হয়।

কমলগঞ্জ উপজেলা ভ্রাম্যমান আদালত এর ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: রইছ আল রেজুয়ান অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!