কমলগঞ্জে সুবিধা বঞ্চিতদের মাঝে নগদ অর্থ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ কুলাউড়ায় পরকিয়ার জেরে  মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক কমলগঞ্জে ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই : ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা

কমলগঞ্জে সুবিধা বঞ্চিতদের মাঝে নগদ অর্থ বিতরণ

  • মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার (১৮এপ্রিল) বেলা এগারোটায় উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের আব্দুল মতিন সিদ্দেক মিয়ার বাড়িতে ২শত অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

Manual7 Ad Code

সমাজ সেবক আব্দুল মতিন সিদ্দেক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের হাতে নগদ অর্থ তুলে দেন মুন্সিবাজার ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত চেয়াম্যান ইফতেখার আহমেদ বদরুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজ সেবক(বিএনপি নেতা) মুইন ফারুক আহমেদ।

এসময় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি সদস্য জুনেদ আহমদ খাঁন,বিশিষ্ট ব্যবসায়ী সামসুদ মিয়া প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ২ শতাধিক অসহায় দুঃস্থ এবং সুবিধা বঞ্চিত হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।

Manual3 Ad Code

বক্তারা বলেন, আমেরিকা থেকে মিজানুর রহমান জমসেদ ও হক ময়নুল এর সার্বিক সহযোগীতায় জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দেশের বাহিরে যারা এত পরিশ্রম করেও দেশের মানুষের কথা চিন্তা করে তারাইতো আমাদের সম্পদ। তাদের জন্য দোয়া রইলো। আল্লাহ যেন তাদের ভালো রাখেন।

উল্লেখ্য যে, জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এই প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে এলাকার বিভিন্ন সামাজিক সেবা মূলক কর্মকান্ডের মাধ্যমে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরের উৎসব উদযাপনের জন্য এলাকার অসহায় দরিদ্র দুঃস্থ এবং সুবিধা বঞ্চিত হতদরিদ্র ২ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!