জুড়ীতে দরিদ্রদের পছন্দ মতো এ.এস.বি ফাউন্ডেশনের ঈদ বস্ত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

জুড়ীতে দরিদ্রদের পছন্দ মতো এ.এস.বি ফাউন্ডেশনের ঈদ বস্ত্র বিতরণ

  • সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

Manual2 Ad Code

আল আমিন আহমদ:: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এ.এস.বি ফাউন্ডেশনের ঈদের উপহার হিসেবে দরিদ্রদের পছন্দ মতো ঈদ বস্ত্র ও ইফতার বিতরণ করা হয়। গতকাল সোমবার (১৭ এপ্রিল) বিকাল ৩ ঘটিকার সময় জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান ছোটন এর সভাপতিত্বে ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল,সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কবি এম. রাজু আহমেদ, সদস্য আল আমিন আহমদ, সমাজকর্মী জামান চৌধুরী কিবরিয়া, ভবানীগঞ্জবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোরশেদ আলম, ইকবাল আহমদ, এ.এস.বি ফাউন্ডেশনের সদস্য তাপস দাস, সাজ্জাদ আহমেদ রাজু, জামিল আহমদ, আতিকুর রহমান, এবাদুর রহমান, শরিফ উদ্দিন, নুরুল ইসলাম, রিশি নাথ, জাকির আহমদ, সিয়াম আহমেদ, সায়েম আহমেদ প্রমুখ। প্রতি বছর পবিত্র ঈদুল ফিতরের কয়েক দিন পূর্বে হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এএসবি ফাউন্ডেশন ঈদ উপহার হিসেবে পোশাক বিতরণ করে থাকে তারি ধারাবাহিকতায় এ বছর ৮০ জনকে ঈদের শুভেচ্ছা উপহার ঈদ বস্ত্র ও ইফতার প্রদান করা হয়।

Manual5 Ad Code

সভাপতি তার সমাপনী বক্তব্য বলেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে ছেলে সব সময় অন্যের মুখে হাসি ফুটানোর চেষ্টা করে সে কখনো মা-বাবাকে অবহেলা অথবা কষ্ট দিয়ে কথা বলতে পারে না এবং বাজে আড্ডা দিয়ে নিজের চরিত্র নষ্ট করতে পারে না।

Manual2 Ad Code

বিত্তশালী বড় ভাই ও বন্ধুদের বলছি। একবার ছবি গুলোর দিকে তাকিয়ে দেখুন। শিশু বাচ্চা গুলোর মুখের হাসি দেখার পর জীবনের অনেক বড় কষ্ট দূর হয়ে যাবে। বিশ্বাস না হলে একবার একটি অবহেলিত অসহায় শিশু বাচ্চার সহযোগীতা করে দেখুন। আশাকরি নিজেই বুজতে পারবেন।

Manual4 Ad Code

উক্ত অনুষ্ঠানে যারা অর্থ ও শ্রম দিয়ে সার্বিক সহযোগীতা করেছেন এবং এ এস বি ফাউন্ডেশন এর সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews