জুড়ীতে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের খাদ্য সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

জুড়ীতে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের খাদ্য সামগ্রী বিতরণ

  • মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

Manual6 Ad Code

আল আমিন আহমদ:: বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ১৭ পদাতিক ডিভিশন কর্তৃক পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে মৌলভীবাজারের জুড়ীতে সুবিধাবঞ্চিত ২৮০ জনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার জায়ফরনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন ও তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ প্রাঙ্গনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন সিলেট-এর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ূন কবির (এ.এফ.ডবিøউ.সি, পি.এস.সি, জি), লে. কর্ণেল রাহাত মাহমুদ (পি.এস.সি, জি), তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফরহাদ আহমদ, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মো: বদরুল ইসলাম, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলামসহ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সেনাসদস্যগণ নিজেদের জন্য বরাদ্দকৃত শুকনা রশদের অংশ বিশেষ (চাল, আটা, ডাল, তৈল, চিনি, লবণ, চিনিগুড়া চাল, সেমাই, চা পাতা এবং গুড়া দুধ) খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য স্বতঃ¯ফূর্ত ভাবে প্রদান করেন। সিলেট বিভাগের ১০টি উপজেলার ৩০৮০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!