পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে জুড়ীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে জুড়ীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

  • বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

Manual2 Ad Code

জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশারফ হোসেনের অবৈধ চাঁদাবাজীর মাধ্যমে টাকা রোজীর মেশিন হচ্ছে জুড়ী থানার এস আই মহি উদ্দিন। সিএনজি শ্রমিকদের উপর হামলার ঘটনায় মামলা করতে গেলে মহি উদ্দিনের মাধ্যমে ওসি বিশ হাজার টাকা দাবী করেন। এর প্রতিবাদে বুধবার দুপুর ২টা থেকে শ্রমিকরা উপজেলার বীরমুক্তিযোদ্ধা এম এ মুমীত আসুক চত্বরে সড়ক অবরোধ করে। ওসি মোশারফ ও এস আই মহি উদ্দিনের প্রত্যাহার দাবী করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় জুড়ী থানার ওসি তদন্তের আশ্বাসের ভিত্তিতে প্রায় ঘন্টা খানেক পর শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

Manual1 Ad Code

পরিবহন শ্রমিক নেতা আব্দুস সহিদ, মো: খুরশীদ আলম গাজী, সিরাজুল ইসলাম, তাজ উদ্দিন প্রমুখ অভিযোগ করেন, মঙ্গলবার বিকেলে জুড়ীর পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার দক্ষিণভাগ কাশেমনগরের সহিদুল ইসলাম ও কামরুল ইসলাম নামে দুইজন শ্রমিক সিএনজি নিয়ে জুড়ীর উত্তর জাঙ্গিরাই গ্রামে আসে। সেখানে এক বাড়ীতে গাড়ী রেখে হাওরে ধান কাটতে যান। তখন ওই বাড়ীর বাচ্চারা সিএনজি গাড়ীর বেশ ক্ষতি সাধন করে। চালক ফিরে এসে ঘটনাটি দেখতে পেয়ে ওই বাড়ীর লোকজনকে বলেন। এক পর্যায়ে বাড়ীর মালিক মর্তুজ আলী গং চালকসহ দুই জনকে মারপিট করে। চালকরা সেখান থেকে ফিরে এসে জুড়ী সিএনজি সমিতিতে ঘটনাটি জানান। এ বিষয়ে শ্রমিকরা মামলা করতে রাতে জুড়ী থানায় যায়। ওসি মোশারফ হোসেনের সাথে কথা বললে- তিনি এস আই মহি উদ্দিনের নিকট পাঠান। মহি উদ্দিন ওসির সাথে কথা বলে এসে শ্রমিকদের বলেন ওসি সাহেব বলেছেন বিশ হাজার টাকা দিলে মামলা রেকর্ড হবে। পরে আমরা ৫ হাজার টাকা দিয়ে আসি। কিন্তু আজ (বুধবার) ২টা পর্যন্ত কোন ব্যবস্থা না নেয়ায় শ্রমিকরা সড়ক অবরোধ করে এবং হামলাকারী মর্তুজ আলীকে আটকে রাখে। এক পর্যায়ে জুড়ী থানার এস আই মহি উদ্দিন সেখানে উপস্থিত হয়ে শ্রমিকদের হুমকি দিলে শ্রমিকরা তাকে অবরোধ করে। পরে জুড়ী থানার ওসি তদন্ত হুমায়ূন কবির সেখানে পৌছে মহি উদ্দিনকে উদ্ধার করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় ওসি তদন্ত কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসের প্রেক্ষিতে ঘন্টাখানেক পর অবরোধ তুলে নেয়া হয়।

জুড়ীর সিএনজি ও ট্রাক শ্রমিকরা বলেন- ওসি মোশারফের টাকা রোজীর মেশিন হচ্ছে এস আই মহি উদ্দিন। এদেরকে জড়ী থেকে প্রত্যাহার করতে হবে।

এবিষয়ে অভিযুক্ত এস আই মহি উদ্দিন অভিযোগ অস্বীকার করেন। জুড়ী থানার ওসি তদন্ত হুমায়ূন কবির বলেন- শ্রমিকরা হামলাকারী একজনকে ধরে পুলিশে দিয়েছে। বিহিত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়ায় শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

Manual4 Ad Code

অভিযোগ অস্বীকার করে জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশারফ হোসেন বলেন- অপরাধের মাত্রা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews