জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র ঈদ সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মিথ্যা মামলায় ১৪ বছর হয়রানি, বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা শ্রীমঙ্গলে এহসানুল হকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ছাতকে ২১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২ : পরোয়ানাভুক্ত আরও ২ আসামি আটক সুনামগ‌ঞ্জে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কুলাউড়ায় ক্লিনিক মালিক সমিতির নতুন কমিটি জায়ফরনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু

জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র ঈদ সামগ্রী বিতরণ

  • বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

Manual2 Ad Code

আল আমিন আহমদ:: জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে পক্ষ থেকে পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সুবিধাবঞ্চিত ২৪০ জনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) বিকাল ৩ ঘটিকার সময় উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাসুম রেজা সভাপতিত্বে ও জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলামের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কমিশনার (ভূমি)রতন কুমার অধিকারী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ মিয়া, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান আজকর, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, সদস্য আল আমিন আহমদ, ইউপি সদস্য জাকির হোসেন মনির, সংবাদকর্মী হারিস মোহাম্মদ, সাইফুল ইসলাম সুমন, মনিরুল ইসলাম, সমাজসেবক সিরাজুল ইসলাম, মোহাম্মদ আরিফুল ইসলাম, হাফিজ শামসুল ইসলাম, আব্দুল আহাদ, হাবিবুর রহমান প্রমুখ।

সুবিধাবঞ্চিত ২৪০ জনের খাদ্য সামগ্রীতে রয়েছে প্রতি প্যাকেটে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি ময়দা, এক কেজি তেল, এক কেজি পেয়াজ, এক কেজি চিনি, এক প্যাকেট সেমাই, প্রদান করা হয়।

Manual6 Ad Code

মুঠোফোনে মাধ্যমে জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কে এর সভাপতি রিয়াজ উদ্দিন ও সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জাবেল এবং কোষাধক্ষ্য এম এ সবুর বলেন, জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কে ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত জুড়ী উপজেলার হতদরিদ্র মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে এ ধারাবাহিকতা বজায় থাকবে এবং জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনে সাথে সবসময় পাশে এবং পরিশ্রম দিয়ে সহযোগীতা করেছেন বিশেষ করে সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সবাইকে ধন্যবাদ এবং আপনাদের জন্যই আমাদের পক্ষে এ কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। আগামীতেও আপনাদের সহযোগিতা কামনা করি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews