কমলগঞ্জের লাউয়াছড়া বনাঞ্চলে জায়গা বিক্রির সাইনবোর্ড ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী বড়লেখায় ১১ সদস্যের ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন বড়লেখায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  র‍্যালী ও আলোচনা সভা বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক

কমলগঞ্জের লাউয়াছড়া বনাঞ্চলে জায়গা বিক্রির সাইনবোর্ড !

  • মঙ্গলবার, ৯ মে, ২০২৩

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনাঞ্চল এলাকায় ক্রয় সুত্রে (৪৬ শতক) জমির মালিক দাবি করে বিক্রির সাইনবোর্ড টাঙানোর অভিযোগ পাওয়া গেছে মো. জাহেদুর রহমান চৌধুরী নামে এক ব্যক্তির নামে।

Manual7 Ad Code

স্থানীয়রা জানান, লাউয়াছড়া বন সৃষ্টির পর থেকে এই জমি বন বিভাগের দখলে ছিল, এখন এই জমি ব্যক্তি মালিকানার বলে বিক্রির জন্য সাইনবোর্ড টাঙানো। এর আগেও এভাবে বনের অনেক জায়গা দখল করা হয়েছে। সাইনবোর্ডে জমির মালিকানা দাবি করা জাহেদুর রহমান চৌধুরীর সাথে কথা বলতে সাইনবোর্ডে দেয়া নম্বরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে শাহীন মিয়া নামে এক ব্যক্তি ফোন রিসিভ করে নিজেকে জাহেদুর রহমানের গাড়ি চালক পরিচয় দিয়ে বলেন, জমির মালিক লন্ডন প্রবাসী। তার বাসা শ্রীমঙ্গল শহরে। জমিটি তিনি ক্রয়সুত্রে মালিক হয়েছেন। আমরা বন বিভাগের নির্দেশে সাইনবোর্ড অপসারণ করে আমাদের কাগজপত্র তাদের কাছে দিয়েছি। জায়গা যদি বনের হয় তাহলে আমরা জায়গা বনকে দিয়ে আসবো।

এ বিষয়ে লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ইতিমধ্যে সাইনবোর্ড সরানো হয়েছে। বনের জায়গার পাশে যদি উনার জায়গা থাকে তাহলে আমাদেরকে কাগজপত্র দেখানোর জন্য বলা হয়েছে। আবার যদি সাইনবোর্ড টাঙানো হয় তাহলে মামলা দেওয়া হবে। #

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!