পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিনের করোনা জয় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিনের করোনা জয়

  • রবিবার, ২৩ আগস্ট, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual4 Ad Code

করোনামুক্ত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ও মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন। শনিবার ২২ আগস্ট মন্ত্রীর নমুনা পরীক্ষার প্রতিবেদন নেগেটিভ এসেছে।

Manual3 Ad Code

এর আগে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে ছাড়পত্র পেয়ে ঢাকার বেইলি রোডের সরকারি বাসায় ফেরেন তিনি। পরদিন ২১ আগস্ট তাঁর শরীরে করোনার উপস্থিতি রয়েছে কি-না তা পরীক্ষা করতে আবারও নমুনা নেওয়া হয়।

প্রসঙ্গত, পরিবেশমন্ত্রী গত ১১ আগস্ট করোনায় আক্রান্ত সন্দেহে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) নমুনা পরীক্ষায় দেন। পরদিন ১২ আগস্ট দুপুরে তাঁর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। ওইদিনই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সিএমএইচে ভর্তি হন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!