মাধবকুণ্ড পর্যটন রেস্তোরার ইনচার্জের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মাদক পাচারকারিরা এবার হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিল আসামি সংসদ সদস্য প্রার্থীর মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি, সেই প্রতারক নাজমুল গ্রেফতার বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার 

মাধবকুণ্ড পর্যটন রেস্তোরার ইনচার্জের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ

  • শুক্রবার, ১৯ মে, ২০২৩

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মালিকানাধীন মাধবকুণ্ড পর্যটন রেস্তোরার ভারপ্রাপ্ত ইনচার্জ নাসির মিয়ার বিরুদ্ধে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ উঠেছে। পাচারের উদ্দেশ্যে তিনি অর্ধলক্ষ টাকার একটি বনজ গাছ কেটে ঝোপঝাড় দিয়ে ঢেকে রেখেছেন।

Manual1 Ad Code

জানা গেছে, মাধবকুণ্ড পর্যটন রেস্তোরার পরিবেশক মো. নাসির মিয়া সম্প্রতি পর্যটন রেস্তোরার পিকনিক স্পটের গোলঘরের পূর্বপাশের প্রায় ৪৫ ফুট দীর্ঘ একটি বিশাল বনজ গাছ শ্রমিক দিয়ে অবৈধভাবে কেটে ফেলেন। পাচারের উদ্দেশ্যে গাছটি কাটালেও বিষয়টি জানাজানি হওয়ায় ঝোপঝাড় দিয়ে কাটা গাছটি তিনি ঢেকে রেখেছেন। অভিযোগ রয়েছে ইতিপুর্বে তিনি আরো কয়েকটি সরকারী গাছ অবৈধভাবে কেটে রেস্তোরার জ্বালানী হিসেবে ব্যবহার করেছেন।

Manual3 Ad Code

এব্যাপারে মাধবকুণ্ড পর্যটন রেস্তোরার ভারপ্রাপ্ত ইনচার্জ মো. নাসির মিয়া জানান, মাধকুণ্ড পর্যটন রেস্তোরার ইনচার্জ রফিকুল ইসলাম ১ এপ্রিল অবসরে গেছেন। ঘটনাটি তার সময়কার। তিনি গাছ কাটার ঘটনার সাথে জড়িত নন।

Manual6 Ad Code

বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস জানান, মাধবকুণ্ড পর্যটন রেস্তোরার পিকনিক স্পটের গোলঘরের পুর্ব পাশের একটি গাছ কাটার খবর পান। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখে আসেন এবং কাটা গাছটি না সরানোর জন্য রেস্তোরার ভারপ্রাপ্ত ইনচার্জ নাসির মিয়াকে নির্দেশ দিয়েছেন। গাছটি জব্দ করে রেঞ্জে নিবেন। এব্যাপারে বনআইনে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!