লাউয়াছড়ায় গাছের সাথে ধাক্কায় ট্রেন লাইনচ্যুত : সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী বড়লেখায় ১১ সদস্যের ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন বড়লেখায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  র‍্যালী ও আলোচনা সভা বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক

লাউয়াছড়ায় গাছের সাথে ধাক্কায় ট্রেন লাইনচ্যুত : সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

  • শনিবার, ২০ মে, ২০২৩

Manual2 Ad Code

প্রণীত রঞ্জন দেব নাথ :: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (২০ মে) ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে, তাৎক্ষণিকভাবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

Manual8 Ad Code

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন  জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন ৭২৩ ট্রেন শ্রীমঙ্গল স্টেশন থেকে রাত ৪টা ৫০ মিনিটে ছেড়ে যায়। এসময় ওই এলাকায় ঝড় তুফান হচ্ছিল। লাউয়াছড়া বনের ভেতর অতিক্রম কালে প্রচণ্ড ঝড়ে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

Manual4 Ad Code

তিনি বলেন, উদ্ধারকারী ট্রেন না আসা পর্যন্ত লাইন ক্লিয়ার করা সম্ভব নয়। আপাতত সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!