৪ ট্রেনের যাত্রা বাতিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী বড়লেখায় ১১ সদস্যের ফুটবল রেফারী এসোসিয়েশনের কমিটি গঠন বড়লেখায় নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী ও কন্যার অধিকার সুরক্ষার আহ্বান কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  র‍্যালী ও আলোচনা সভা বড়লেখায় ইউপি স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে আকস্মিক বদলি, প্রত্যাহার দাবিতে মানববন্ধন সড়কের শৃঙ্খলা রক্ষায় নিসচা’র ভুমিকা প্রশংসনীয় -বড়লেখা ইউএনও ওসমানীনগরে অবৈধ ৫ সিএনজি স্ট্যান্ডের জন্য যানজট লেগেই থাকে কমলগঞ্জে গাছ চুরির অভিযোগে যুবককে হত্যার অভিযোগ ওসমানীনগরে সালিশে বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত : ৬জন আটক

৪ ট্রেনের যাত্রা বাতিল

  • শনিবার, ২০ মে, ২০২৩

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাধীন লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় ৪ ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

শনিবার (২০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া রেলস্টেশনের মাস্টার মো. রুমান আহমদ বলেন, ওই ৪ ট্রেনের টিকিট ফেরত দিয়ে তার টাকা নিতে যাত্রীদের জানানো হয়েছে।

Manual5 Ad Code

তিনি বলেন, লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত হওয়ায় রেলওয়েতে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। রেলওয়ের ঢাকাগামী ও সিলেটগামী কালনী এক্সপ্রেস এবং জয়ন্তিকা এক্সপ্রেসের ৪টি যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে ট্রেন ২টি ঢাকায় যাওয়া ও আসা মিলিয়ে ২ বার করে মোট ৪ বারের যাত্রা বাতিল হলো। শ্রীমঙ্গল থেকে পারাবত এক্সপ্রেস ট্রেনটি ঢাকার পথে চলাচল করবে।

Manual4 Ad Code

উল্লেখ্য, আজ শনিবার ভোর ৪টা ৫০-এর দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর ঝড়ে ট্রেন লাইনের ওপর গাছ উপরে পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি গাছের সঙ্গে ধাক্কা লেগে চলন্ত ইঞ্জিনটি লাইনচ্যুত হয়।

পরে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ, কমলগঞ্জ থানাপুলিশ ও ফায়ার সার্ভিস পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। কুলাউড়া ও আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে ট্রেন উদ্ধার কাজ চলছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!